Wednesday, June 24, 2026

ক্ষীর গঙ্গায় হড়পা বান! ধুয়ে নিয়ে গেল গোটা গ্রাম, প্রকাশ্যে মারাত্মক ভিডিও

Date:

Share post:

প্রবল বৃষ্টিতে গত কয়েকদিন ধরে বিপর্যস্ত উত্তরাখণ্ডের বিস্তীর্ণ এলাকা। তার মধ্যে বিরাট বিপর্যয় মঙ্গলবার। উত্তরাখণ্ডে মেঘ ভাঙা বৃষ্টির জেরে নদীতে হড়পা বান এসে ধুয়ে নিয়ে গেল গোটা একটি গ্রাম। মুহূর্তে নিশ্চিহ্ন হয়ে গেল দোতলা-তিন তলা বাড়ি। পাহাড়ি জমি থেকে মোবাইলের টাওয়ারও নিশ্চিহ্ন হয়ে গেল জলের তোড়ে। উদ্ধারকাজে উত্তরাখণ্ড প্রশাসনের সাহায্যে পৌঁছায় আইটিবিপি সেনাবাহিনীর একটি দল। এখনও ক্ষয়ক্ষতির খতিয়ান চালাচ্ছে প্রশাসন।

মেঘ ভাঙা বৃষ্টির জেরে হড়পা বান নামে ক্ষীরগঙ্গা নদীতে। নদীর কাদা জল নেমে এসে ক্ষীর গড় এলাকায় ধারালি গ্রামের উপর আছড়ে পড়ে। ত্রিভুজাকার গ্রামটি মাত্র ১৫ সেকেন্ডে একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়। আইটিবিপি, এনডিআরএফ-এর বেশ কয়েকটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রাথমিকভাবে চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়। ৫০ জনেরও বেশি মানুষের নিখোঁজ থাকার দাবি করেন স্থানীয়রা।

আরও পড়ুন: আমেরিকার মুখোশ খুলতেই সরব ট্রাম্প: ২৪ ঘণ্টায় শুল্ক ঘোষণা ভারতের উপর

ক্ষীরগঙ্গার হড়পা বানের পরে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দ্রুত উদ্ধারের আশ্বাসও দেন। তবে ধারালি গ্রামে এদিনের হড়পা বানের ঘটনার কয়েক ঘণ্টা পরে ফের আরও একটি মেঘ ভাঙা বৃষ্টির ঘটনা ঘটে উত্তরাখণ্ডে। উত্তরকাশির অন্যতম জনপ্রিয় পর্যটনস্থান সুখিতেও মেঘ ভাঙা বৃষ্টির খবর পাওয়া যায়। সেখানেও পর্যটকদের আটকে পড়ার খবর দেয় উত্তরাখণ্ড প্রশাসন।

Related articles

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...

তারাতলায় ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র ফিরহাদকে! কারণ কী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ে ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র (Mayor) তথা কলকাতার বন্দর বিধানসভা...

কেন্দ্রের থেকে গত ৫ বছরে বাংলার পাওনা টাকার শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য: দাবি তৃণমূল বিধায়কের

২০২১ থেকে ২০২৬- এই পাঁচ বছরে কেন্দ্রের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কত টাকা বকেয়া ছিল তা শ্বেতপত্র প্রকাশ...

কেন ওয়াকআউট করেননি? সাফ জবাবে কানাইয়ালালকে ধুয়ে দিলেন কুণাল

সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ হয়েছে রাজ্য বাজেট। মঙ্গলবার রাজ্যপালের ভাষণের উপর জবাবি ভাষণ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...