Saturday, May 16, 2026

কলেজ ছাত্রীদের কটুক্তি, শিলিগুড়িতে বিক্ষোভ

Date:

Share post:

শিলিগুড়ি (Siliguri) মিউনিসিপাল কর্পোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডে দুই কলেজ ছাত্রীকে অশালীন মন্তব্য করার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত দুই মহিলার বিরুদ্ধে শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের হলেও, তাদের গ্রেফতার না করায় আজ সকালে ওই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।

জানা গিয়েছে, যে বাড়িতে ওই ছাত্রীরা ভাড়া থাকতেন, সেখানকার দুই মহিলার বিরুদ্ধে অভিযোগ ওঠে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ঘটনাটির একটি ভিডিও। যাকে কেন্দ্র পাহাড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি করে। এরপর সকালে পাহাড় থেকে প্রচুর মানুষ বিশেষ করে গোর্খা (Gurkha) সম্প্রদায়ের সদস্যরা সেখানে এসে বিক্ষোভ দেখান। অভিযুক্তদের ক্ষমা চাওয়ার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন তারা।

পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, ঘটনাস্থলে উপস্থিত ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মিলি শিল সিনহাও বিক্ষোভের মুখে পড়েন। পরিস্থিতি সামাল দিতে পুলিশের প্রায় এক ঘণ্টা সময় লেগে যায়। এরমধ্যেই শুরু হয় ধাক্কাধাক্কি ও হাতাহাতি। শেষ পর্যন্ত শিলিগুড়ি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্ত দুই মহিলাকে গ্রেফতার করে পুলিশ। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। বিক্ষোভকারীদের দাবি, গোর্খা সম্প্রদায়কে যেভাবে অসম্মান করা হয়েছে, তার উপযুক্ত জবাব দিতে হবে প্রশাসনকে। অভিযুক্তদের শাস্তি ও প্রকাশ্যে ক্ষমা চাইবার দাবিতে এখনও ক্ষোভ থামেনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আরও পড়ুনঃ বাংলা ছাড়া ভারত হয় না: ভাষার অপমানের বিরুদ্ধে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী

Related articles

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...