Thursday, June 4, 2026

শাহর ধমক: ‘বাংলা’-কে ভাষা বলে মেনে নিলেন অমিত মালব্য!

Date:

Share post:

একদিন আগে বাংলা নামে কোনও ভাষা নেই বলে প্রবল হাসির খোরাক হয়েছেন বিজেপির টুইট মাস্টার অমিত মালব্য। মাঝে মধ্যেই তাঁর এই সব আলটপকা মন্তব্যে বঙ্গ বিজেপিকে কীভাব সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, অমিত শাহর কাছে সেই অভিযোগ করেন বঙ্গ বিজেপির নেতারা। বাংলা ভাষার অপমানকারীকে গোটা বাংলা থেকে সব স্তরের ও পেশার মানুষ প্রবল আক্রমণ করেন। এরপরে অতিজ্ঞানী মালব্য (Amit Malviya) নিজের ভুল বুঝতে পেরেছেন কি না, জানা নেই। তবে অমিত শাহর (Amit Shah) ধমকে শেষ পর্যন্ত নিজের কথা থেকে সরে এলেন মালব্য। স্বীকার করলেন বাংলা (Bengali) নামে ভাষা রয়েছে।

বাংলা ভাষার উপভাষা রয়েছে, এই আজব যুক্তিতে বাংলাকে ভাষা বলতেই অস্বীকার করেছিলেন অমিত মালব্য। একদিকে যখন বঙ্গ বিজেপি বাংলার বিভিন্ন প্রান্তে ওঠা বাঙালি বিরোধী বিজেপির বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে, তা চাপে জেরবার। তখনই মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে গিয়ে ধ্রুপদী ভাষার সম্মান পাওয়া বাংলাকে ভাষা বলতেই অস্বীকার করেন ‘মূর্খ’ মালব্য। তাতে আরও সমস্যায় পড়া বিজেপি নেতারা শাহকে অভিযোগ জানালে সোমবারের শাহি বৈঠকে অমিত মালব্যর উপর যথেষ্ট অসন্তোষ প্রকাশ করেন শাহ।

এরপরই নতুন পোস্ট করতে বাধ্য হন অমিত মালব্য। বাংলা ভাষা নিয়ে সরব হওয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে গিয়ে তিনি বলেন বাংলা ভাষার মানুষদের জন্য চোখের জল মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ফেলতে পারছেন, কারণ তিনি বাংলা (Bengali) বলেন। অথচ এই মালব্যই ২৪ ঘণ্টার কম সময়ের ফেরে বলেছিলেন বাংলা কোনও ভাষাই নয়।

আরও পড়ুন: ক্ষীর গঙ্গায় হড়পা বান! ধুয়ে নিয়ে গেল গোটা গ্রাম, প্রকাশ্যে মারাত্মক ভিডিও

বাংলা ভাষাকে মেনে নিতে প্রবল কষ্টের মুখে মালব্য দাবি করেন, বাংলা ভাষা বলতে পারা বাংলাদেশের নাগরিকদের কোনওভাবে সমর্থন করা যাবে না।

Related articles

জাতীয় চলচ্চিত্রে এক অধ্যায়ের অবসান, প্রয়াত পহলাজ নিহালানি

হিন্দি চলচ্চিত্র জগতের পরিচিত মুখ, প্রযোজক ও সেন্সর বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান পহলাজ নিহালানির (Producer and former Censor Board...

অনুমতির থেকে বেশি ঘর ব্যবহার! দিল্লির অগ্নিকাণ্ডে গ্রেফতার মালিক

দিল্লি অগ্নিকাণ্ডে (Delhi Fire Incident 21 Death) গ্রেফতার হোটেলের মালিক! বুধবার মালব্যনগরের এক অভিজাত হোটেলে আগুন লেগে ২১...

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা শ্রেয়া পাণ্ডে-ঘনিষ্ঠ কল্যাণ শুক্লার

সোনা পাপ্পুর মামলায় এবার ইডি দফতরে হাজিরা দিলেন মানিকতলা কেন্দ্রের তৃণমূল (TMC) প্রার্থী শ্রেয়া পাণ্ডের (Shreya Pandey) ঘনিষ্ঠ...

বিধাননগর পুরসভার মেয়র পদে ইস্তফা কৃষ্ণার! কারণ ব্যক্তিগত

ব্যক্তিগত কারণ দেখিয়ে বিধাননগর পুরসভার (Bidhannagar Municipality Corporation) মেয়র পদ থেকে ইস্তফা দিলেন কৃষ্ণা চক্রবর্তী (Krishna Chakraborty)। বৃহস্পতিবার...