Monday, May 18, 2026

আমি-তুমি নয়, ঐক্যবদ্ধ লড়াই: ভার্চুয়াল বৈঠকে দ্ব্যর্থহীন ভাষায় সতর্ক করলেন অভিষেক

Date:

Share post:

বছর ঘুরলেই বিধনাসভা নির্বাচন। তার আগে সারাবাংলার দলীয় নেতৃত্বের সঙ্গে অতি গুরুত্বপূর্ণ বৈঠক করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবারের এই ভারচুয়াল বৈঠক থেকে এক জোটে লড়াইয়ের বার্তা দেন অভিষেক। তাঁর দ্ব্যর্থহীন ভাষায় নির্দেশ- আমি-তুমি নয়, লড়তে হবে একজোট হয়ে।

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, দলে সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। সেখানে আমার আর আপনার মধ্যে কোনও তফাৎ নেই। ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। ঝগড়া করলে পরিণাম খারাপ হবে  বলে সতর্ক করেন অভিষেক।

এর পরে সাংগঠনিক ক্ষেত্রে নিয়ে অভিষেক বলেন,  ১০০-র বেশি ভোটে তৃণমূলের হার হয়েছে, সেখানে পরাজয়ের কারণ খুঁজে বের করতে হবে। যে বুথে বা ব্লকে বারবার হার হয়েছে, সেখানে সভাপতি বদল করা হবে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, তৃণমূলে অ্যাকাউন্টিবিলিটি রাখতে হবে। পারফরমেন্স দলে শেষ কথা। তার ভিত্তিতেই উন্নতি। কাজের ভিত্তিতেই উন্নতি। কারও পা ধরে পদে টিকে থাকা যাবে না-কড়া বার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।

পঞ্চায়েত প্রধানের গুরুত্ব অবশ্যই আছে। কিন্তু অঞ্চল সভাপতি এলাকা চেনেন। তাঁর কথা শুনতে হবে- নির্দেশ অভিষেকের। ব্লক সভাপতিরা বিধায়কদের সঙ্গে কথা বলে কাজ করবেন। সবার সঙ্গে কথা বলে জনসংযোগে জোর দেন তিনি। বিজেপিকে জামানত জব্ধ করতে হবে- বার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।

Related articles

আর কিছু বাঁচবে না: ইরানকে ফের সময় বেঁধে হুঁশিয়ারি ট্রাম্পের

ফের একবার হরমুজ প্রণালী খোলা নিয়ে সময় বেঁধে হুঁশিয়ারি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। যেভাবে গুরুত্বপূর্ণ প্রণালী আটকে থাকায়...

রাজ্য সরকারি চাকরিতে সুখবর! বাড়ল নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা, বিজ্ঞপ্তি জারি নবান্নের 

রাজ্য সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড়সড় সুখবর দিল নবান্ন। এক ধাক্কায় বাড়িয়ে দেওয়া হল সরকারি চাকরিতে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা।...

দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন! বিহারে অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রাজধানী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার বড়সড় প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা। এবার...

মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক: নজর সরকারি কর্মীদের ডিএ-তে

রাজ্যের ক্ষমতায় আসার পর ১৫ দিনের মধ্যে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এখনও পর্যন্ত নটি দফতর পাঁচজন...