Sunday, May 17, 2026

শিক্ষক নিয়োগে আবেদন সংশোধনে বাড়তি সময়! বিজ্ঞপ্তি জারি এসএসসি-র 

Date:

Share post:

নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে আবেদনকারী প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। আবেদনপত্রে যাঁদের নামের বানান, লিঙ্গ বা জন্মতারিখে ভুল রয়েছে, তাঁদের জন্য সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে। এসএসসি জানিয়েছে, আগামী ১১ আগস্ট পর্যন্ত সংশ্লিষ্ট প্রার্থীরা এই তথ্যগুলি সংশোধন করতে পারবেন।

সংস্থার পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আবেদনপত্রে স্বচ্ছ ও সদ্য তোলা ছবি এবং সই-সহ ছবি জমা দেওয়া বাধ্যতামূলক। ছবি ও স্বাক্ষরের অসঙ্গতি বা অস্বচ্ছতা থাকলে, পরবর্তী ধাপে আবেদন বাতিল হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে কমিশন।

এদিকে, নিয়োগ পরীক্ষায় কর্মরত অভিজ্ঞ শিক্ষকদের জন্য বাড়তি সুবিধা পাওয়ার আবেদন প্রক্রিয়াতেও সময়সীমা বাড়ানো হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষকদের স্কুল কোড, ইউনিক স্কুল কোড, বিদ্যালয়ের নাম, এবং যোগদানের তারিখ ইত্যাদি তথ্য আপলোড করার ডেডলাইন বাড়িয়ে ১১ আগস্ট করা হয়েছে। আগে এই সময়সীমা ছিল ৫ আগস্ট পর্যন্ত।এসএসসি সূত্রে খবর, অনেক কর্মরত শিক্ষক এখনও তথ্য আপলোড করতে না পারায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট পোর্টালের মাধ্যমে শিক্ষকদের এই তথ্যাদি জমা দিতে হবে। নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভুলতা বজায় রাখতেই এই অতিরিক্ত সময়সীমা বলে জানিয়েছে কমিশন।

আরও পড়ুন- ডিসেম্বরে সেট পরীক্ষা, ২০২৬-র শুরুতেই রাজ্যে সহকারী অধ্যাপক নিয়োগ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...