Monday, April 6, 2026

বাংলাভাষা পছন্দ না করলে বেশি করে বলব: অসমকে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

অসম বাঙালিদের পছন্দ করে না। বেছে বেছে বাঙালিদের এনআরসি-র (NRC) নোটিশ দিচ্ছে। তবে বাংলাও যে দমে যাবে না ডবল ইঞ্জিন সরকারের চাপে, তা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই সঙ্গে আরও বেশি করে বাংলা (Bengali) বলার চ্যালেঞ্জ ছুঁড়লেন তিনি। সেই সঙ্গে কেন্দ্রের সরকারের অসমকে প্রাপ্য টাকা দিয়ে প্রতিবেশী বাংলাকে বকেয়া রেখে দেওয়া নিয়েও তোপ দাগেন তিনি।

মঙ্গলবারও কোচবিহারের এক পঞ্চায়েত প্রধানকে নোটিশ পাঠায় অসমের ফরেনার্স ট্রাইবুনাল। তা নিয়ে প্রবল ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, অসম সরকার প্রতিদিন দিয়ে যাচ্ছে। যদি ওরা বাঙালিদের পছন্দ না করে, আমরা অবশ্যই বাংলা (Bengali) বলব। এনআরসি-র (NRC) নোটিশ রাজবংশীকে দেওয়া হয়েছে। শিল পরিবারকে দেওয়া হয়েছে। মতুয়াদের উপর অত্যাচার হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, একটা ভিনরাজ্যের সরকার কীভাবে এনআরসি নোটিশ পাঠাতে পারে!

আরও পড়ুন: কেশপুর বিজেপির শেষপুর: গাড়ি দাঁড় করিয়ে ভোটার তালিকা নিয়ে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার পর কেন্দ্র ও অসম সরকারকে একযোগে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও গর্জে ওঠেন তিনি। অসমের তুলনা দিয়ে বলেন, অসম টাকা পায়। কিন্তু বাংলা বঞ্চিত। বাংলা যেন সৎ সন্তান। বিমাতৃসুলভ আচরণ করা হচ্ছে বাংলার সঙ্গে। একথা টুইট করে বলেছি, তাই আমাকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে গ্রেফতার করা হতে পারে। গ্রেফতার করলে করুক, যা ইচ্ছে করলে আমি বলবই।

Related articles

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...