Friday, February 6, 2026

উত্তরের পার্বত্য এলাকায় ধসের আশঙ্কা, বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে

Date:

Share post:

রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে বুধবার কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার এই জোড়া ফলায় ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। এই অবস্থায় পাঞ্চেত এবং মাইথন থেকে যথাক্রমে ২৯ ও ৩১ হাজার কিউসেক জল ছাড়ায় বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

হাওয়া অফিস বলছে, অতি ভারী বৃষ্টির (Heavy rain) সতর্কতা উত্তরবঙ্গে। বাড়বে নদীর জলস্তর, নীচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এমনিতেই হিমালয়ের পাদদেশ এলাকায় মৌসুমী অক্ষরেখার অবস্থান করছে। সঙ্গে আবার অসমে আপার এয়ার সার্কুলেশন তৈরি হয়েছে। এই জোড়া ফলার মাঝেই উত্তর বাংলাদেশে ঘূর্ণাবর্ত। শুক্রবার নাগাদ দক্ষিণে আরেকটি তৈরি হতে পারে। সব মিলিয়ে রাজ্যজুড়ে দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাসের পাশাপাশি মালদহ ও দুই দু দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। উত্তরের ৮ জেলায় জারি হলুদ সতর্কতা। বন্যা পরিস্থিতি দিকে নজর রাখছে প্রশাসন।

এদিন সকাল থেকে দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা। দফায় দফায় বৃষ্টি হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং নদিয়াতে ভারী বর্ষণ চলবে। বৃষ্টি ভিজবে কলকাতাও (Kolkata)। বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।

spot_img

Related articles

‘আরও বেশি আসন, আরও বেশি ভোট’, বিধানসভায় বিরোধীদের চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর

জনসভার মঞ্চ থেকে এতদিন যে দাবি করে আসছিলেন, এবার বিধানসভার অন্দরে দাঁড়িয়েই বিরোধীদের চোখে চোখ রেখে সেই চ্যালেঞ্জ...

ফাইনালে দিল্লির স্বপ্নভঙ্গ, স্মৃতির ব্যাটেই WPL খেতাব জয় আরসিবির

আইপিএলের পর WPL, ফের খেতাব জয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB)। দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে WPL ২০২৬ চ্যাম্পিয়ন স্মৃতি মান্ধানার আরসিবির(RCB)।...

এবার ‘কৃষক বন্ধু’-র তালিকায় ক্ষেতমজুরও! সেচের জল নিখরচায় দিতে বাজেটে বড় ঘোষণা রাজ্যের

রাজ্যের ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের পাশে দাঁড়ানোর পর এবার ভূমিহীন ক্ষেতমজুরদের জন্যও আর্থিক সুরক্ষার দরজা খুলে দিল নবান্ন।...

অন্তর্বর্তী বাজেট: ডুমুরজলায় স্পোর্টস সিটি, বারুইপুরে কালচারাল সিটি! উন্নয়নে বড়সড় ঘোষণা রাজ্যের

খেলার মাঠ থেকে অভিনয়ের মঞ্চ— রাজ্যের পরিকাঠামোয় আমূল বদল আনতে বড়সড় ঘোষণা করল রাজ্য সরকার। হাওড়ার ডুমুরজলায় প্রস্তাবিত...