Saturday, May 16, 2026

অফিসারদের সাসপেনশনে ক্ষুব্ধ ডব্লিউবিসিএস সংগঠন! উদ্বেগ প্রকাশ করে চিঠি মুখ্যসচিবকে 

Date:

Share post:

ভোটার তালিকা সংশোধনের দায়িত্বে থাকা অবস্থায় দুই ডব্লিউবিসিএস (এক্সিকিউটিভ) অফিসারকে সাময়িক বরখাস্ত করেছে নির্বাচন কমিশন। কমিশনের এই সিদ্ধান্ত ঘিরে প্রশাসনিক মহলে তীব্র আলোড়ন শুরু হয়েছে। এবার সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হল ডব্লিউবিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশন।মুখ্যসচিবের উদ্দেশে লেখা এক চিঠিতে সংগঠন জানিয়েছে, সংশ্লিষ্ট দুই অফিসার কোনও অসৎ উদ্দেশ্যে কাজ করেননি। বরং তাঁরা কঠিন পরিস্থিতিতে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাদের সাসপেনশনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠন।

৫ আগস্ট কমিশনের নির্দেশ অনুযায়ী দুই অফিসারকে বরখাস্ত করা হয়। সংগঠনের দাবি, এই সিদ্ধান্ত অত্যন্ত কঠোর এবং প্রশাসনে নিরপেক্ষভাবে কাজ করা অফিসারদের মনোবলে আঘাত করছে। চিঠিতে বলা হয়েছে, আমরা স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে। তবে কোনও অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে তাঁর কর্মজীবনের রেকর্ড ও বাস্তব পরিস্থিতি বিচার করা উচিত। তাদের মতে, যদি কোনও প্রক্রিয়াগত ত্রুটি থেকেও থাকে, তাও তা ইচ্ছাকৃত ছিল না। এমন সংবেদনশীল সময়ে এই ধরনের পদক্ষেপ ভবিষ্যতে প্রশাসনিক পরিবেশকে বিপর্যস্ত করতে পারে। সংগঠন মুখ্যসচিবকে অনুরোধ করেছে, তিনি যেন নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার মাধ্যমে এই সাসপেনশন আদেশ পুনর্বিবেচনার জন্য অনুরোধ জানান। চিঠিতে স্পষ্টভাবে লেখা হয়েছে, “ন্যায়, সহানুভূতি ও সুবিচারের ভিত্তিতেই যেন সিদ্ধান্ত নেওয়া হয়— এটাই প্রত্যাশা।

এদিকে, কমিশন সূত্রের খবর, অভিযুক্ত দুই আধিকারিকের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়ম ও উদ্দেশ্যপ্রণোদিত কারচুপির গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য যাচাই এবং সংশোধনের সময় তাঁরা নিয়ম ভেঙেছেন বলেও অভিযোগ। সেই কারণেই কমিশন শুধু সাসপেনশন নয়, তাঁদের বিরুদ্ধে এফআইআর করার সিদ্ধান্তও নিয়েছে। ডব্লিউবিসিএস অ্যাসোসিয়েশনের পাঠানো চিঠির একটি অনুলিপি নির্বাচন কমিশনকেও দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। প্রশাসনিক মহলে এখন চর্চা, কমিশন তার সিদ্ধান্তে অনড় থাকবে, না কি ব্যাখ্যা বিবেচনা করে নতুন করে ভাববে পদক্ষেপ।

আরও পড়ুন- জাস্ট পিঁপড়ের মতো ওড়াব! বিজেপির ‘মালপোয়া’ নেতাকে পাল্টা চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...