Friday, June 26, 2026

ঝাড়গ্রামে আজ বিশ্ব আদিবাসী দিবস উদযাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী 

Date:

Share post:

বাংলা ভাষার অপমান ও ভিনরাজ্যে বাংলাভাষীদের উপর হেনস্থার প্রতিবাদে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার দুপুরে ঝাড়গ্রামের (Jhargram procession) রাস্তায় পদযাত্রা ও পরে জনসভা করার পর আজ বৃহস্পতিবার বিশ্ব আদিবাসী দিবস উদযাপন (International Day of the World’s Indigenous Peoples) অনুষ্ঠানের উদ্বোধন করবেন। ৭ থেকে ১০ অগাস্ট চারদিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করেছে পশ্চিমবঙ্গ সরকার (Govt of WB)। পাশাপাশি প্রশাসনিক জনসভা ও এই জেলার একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন মমতা। এদিন দুপুর ১টা নাগাদ ঝাড়গ্রাম স্টেডিয়ামে রাজ্যস্তরের অনুষ্ঠানের সূচনা করবেন বাংলার মুখ্যমন্ত্রী (CM)। উপস্থিত থাকবেন পর্যটন ও তথ্য সংস্কৃতি দফতরের মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen), বন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বিরবাহা হাঁসদা (Birbaha Hansda)। এছাড়াও থাকবেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Panth)।

রাজ্যের আদিবাসী উন্নয়ন দফতর আয়োজিত ‘বিশ্ব আদিবাসী দিবস উদযাপন’ চলবে আগামী ১০ অগাস্ট (রবিবার) পর্যন্ত। জেলা ও ব্লক স্তরে একাধিক অনুষ্ঠান হবে। উন্নয়নমূলক কর্মসূচির মধ্যে আদিবাসী জনজাতিকে সরকারি পরিষেবা প্রদান ও সেই সংক্রান্ত প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আদিবাসী সংস্কৃতিক দলগুলিকে ধামসা মাদল বিতরণের পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর শিল্পীদের হস্তশিল্পের প্রদর্শন ও বিক্রয়ের ব্যবস্থা থাকছে। এদিন ঝাড়গ্রাম স্টেডিয়ামের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী একাধিক সরকারি প্রকল্প ও উন্নয়নমূলক কর্মসূচির কথা ঘোষণা করতে পারেন বলে মনে করা হচ্ছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...