Thursday, April 30, 2026

OBC জটিলতা! আজ প্রকাশ হচ্ছে না জয়েন্টের ফল: জানাল হাই কোর্ট

Date:

Share post:

মেধা তালিকা ওবিসি (OBC) এ ও বি অনুযায়ী যা তৈরি হয়েছে সেটা প্রকাশ করা যাবে না। ফলে বৃহস্পতিবার জয়েন্টের ফল (WBJEE Result) প্রকাশ হবে না। লিখিত পরীক্ষার ফল প্রকাশে আপত্তি জানিয়ে মৌখিক পর্যবেক্ষণে জানালেন কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) বিচারপতি কৌশিক চন্দ। আজ বেলা দুটোয় রায় দেবেন বিচারপতি।

এদিন হাই কোর্টের পর্যবেক্ষণ, OBC এ ও বি অনুযায়ী যে মেধা তালিকা তৈরি হয়েছে সেটা প্রকাশ করা যাবে না। ২২ মে  ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী, ৬৬ সংরক্ষণ মেনে ওবিসি তালিকা অনুযায়ী মেধা তালিকা তৈরি করে প্রকাশের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। কত দিনের মধ্যে রাজ্যকে সেই তালিকা প্রকাশ করতে পারবে, সেটা জানানো হবে এদিনের দুপুরের রায়ে।

বুধবার এই সংক্রান্ত মামলার শুনানিতে রাজ্য সরকার ও জয়েন্ট এন্ট্রান্স বোর্ড (Joint Entrance board) কিছু তথ্য জমা দিয়েছিল। সেটা যথেষ্ট নয় বলেই মনে করেন বিচারপতি। এদিন ফের শুনানি হয়।

সম্প্রতি রাজ্যের বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে হাই কোর্ট। রাজ্যের ওবিসি শংসাপত্র সংক্রান্ত বিজ্ঞপ্তির মামলায় হাই কোর্টের নির্দেশ নিয়ে প্রশ্ন তুলে ওই নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই পরিস্থিতিতে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষার ফল কবে বের হবে- তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়।  তবে তা ৭ অগাস্ট বেরনোর কথা থাকলেও সেটা প্রকাশ করা যাচ্ছে না।

Related articles

উন্নয়নমুখী রাজনীতিকে সমর্থন! ৯১ শতাংশ পেরিয়ে বাংলায় নজিরবিহীন ভোটদান

২০২৬-এর বিধানসভা নির্বাচনে ছাপিয়ে গিয়েছে ২০১১ সালের ঐতিহাসিক ৮৪.৩৩ শতাংশ ভোটদানের রেকর্ডও। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ...

‘‘সরল পাটিগণিত, বিজেপি হারছে’’! কেন্দ্রীয় বাহিনীর ‘অতিসক্রিয়তা’ নিয়ে ক্ষোভপ্রকাশ তৃণমূলের 

বাংলার দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব শেষ। বুধবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠক করে শশী পাঁজা এবং কুণাল...

লুঙ্গি পরায় ভোটদানে বাধা কেন্দ্রীয় বাহিনীর! পোশাক দিয়ে ভোটারের বিচারে ক্ষুব্ধ মমতা

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় (Second phase of West Bengal Assembly Election) নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গাইঘাটা...

ইভিএমে টেপ লাগালো দুষ্কৃতী: তাড়াহুড়ো করে পুণর্নির্বাচন নয়, জানালন সিইও মনোজ

পুণর্নির্বাচন একটি বিরাট ব্যাপার। ফলে কোনও বুথ বা কেন্দ্রে পুণর্নির্বাচনের সিদ্ধান্ত নিতে গেলে অনেক তদন্ত করতে হবে, স্পষ্ট...