Friday, May 15, 2026

১১৩ বছর আগের ১০ টাকার নোটেও ছিল বাংলা লেখা: প্রমাণ দিয়ে দেখালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বাংলা বলে নাকি কোনও ভাষা নেই। এগিয়ে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য অজ্ঞতার মুখে বিরাশি সিক্কা থাপ্পড়। ১৯১২ সালে, অর্থাৎ আজ থেকে একশো তেরো বছর আগে, ব্রিটিশ ভারতে ছাপা দশ টাকার কারেন্সি নোটে ছিল বাংলা ভাষা। বৃহস্পতিবার, ঝাড়গ্রামের মঞ্চ থেকে প্রমাণ-সহ জবাব দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন দিল্লি পুলিশ (Delhi Police) বলছে বাংলাভাষাকে বাংলাদেশি ভাষা বলছে। তার থেকে এক কদম এগিয়ে বিজেপির (BJP) আইটি সেলের প্রধান অমিত মালব্য উক্তি করেন, বাংলা বলে না কি কোনও ভাষাই নেই। এদিন মঞ্চ থেকে তার মোক্ষম জবাব দেন মমতা (Mamata Banerjee)। মঞ্চে সাংবাদিকদের ডেকে দেখান একটি দশ টাকার নোটের ছবি। সেই নোটে স্পষ্ট বাংলায় ছাপা ‘দশ টাকা’। তীব্র কটাক্ষ করে মমতা বলেন, হিন্দি না কি জাতীয় ভাষা? হিন্দি নিয়ে আমার কোনও আপত্তি নেই। কিন্তু ১৯১২ সালে, অর্থাৎ আজ থেকে একশো তেরো বছর আগে, ব্রিটিশ ভারতে ছাপা দশ টাকার কারেন্সি নোটে আজকের মতো সেদিনও বাংলা ভাষায় “দশ টাকা” কিন্তু লেখা আছে।

বিজেপিকে তীব্র কটাক্ষ করে মমতা বলেন, বিজেপি (BJP) ভোটে নেই। কোর্টে আছে। এর পরেই মঞ্চ থেকে বাংলা ভাষার প্রাচীনত্বের প্রমাণ দেন মুখ্যমন্ত্রী।
আরও খবরমার্কিন শুল্ক নিয়ে অভিষেকের তোপ: যাঁরা ট্রাম্পের পাশে ছবি তুলেছে, তাঁরা জবাব দিক

Related articles

পালাবদল হতেই রাজ্যের তিন বড় প্রকল্পে অনুমোদন রেলমন্ত্রীর

রাজ্যে পালাবদল হতেই রেলের তিনটি বড় প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আগের সরকারের আমলে বারবার বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার...

IPL: দাদার থেকে টিপস পেলেন গিল! ইডেনের গ্যালারিতে তারকা অতিথিক3

শনিবার গুজরাট টাইটান্স কেকেআর(KKR) ম্যাচে আগে শুক্রবার ইডেনে তারকা অতিথি সিনিয়র গিল। শুক্রবার ইডেনে গুজরাট দল অনুশীলনে নামতেই ক্লাব...

ভোজশালা মন্দিরই! নমাজের জন্য অন্য জায়গা খুঁজে নেওয়ার নির্দেশ মধ্যপ্রদেশ হাই কোর্টের

বিতর্কিত ভোজশালা মন্দির-কমল মওলা মসজিদ মামলায় ঐতিহাসিক রায় দিল মধ্যপ্রদেশ হাই কোর্ট (Madhya Pradesh High Court)। শুক্রবার দীর্ঘ...

ভোট লুঠ হয়েছে, গণতান্ত্রিক উপায়ে বদলা নেব: মমতা, তৃণমূল নেতৃত্বকে আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ানোর নির্দেশ

ভোট লুঠ হয়েছে। গণতান্ত্রিক উপায়ে এর বদলা নেব। শুক্রবার, কালীঘাটে পরাজিত প্রার্থীদের নিয়ে বৈঠক মত তৃণমূল (TMC) সভানেত্রী...