Sunday, June 7, 2026

বিচারপতিরা রক্তপিপাসু হতে পারেন না! খুনের মামলায় মৃত্যুদণ্ড বাতিল করে যাবজ্জীবন দিল হাইকোর্ট

Date:

Share post:

“বিচারপতিরা কখনও রক্তপিপাসু হতে পারেন না”— এই গুরুত্বপূর্ণ মন্তব্য করে জলপাইগুড়ির একটি খুনের মামলায় অভিযুক্ত আফতাব আলমের মৃত্যুদণ্ড বাতিল করল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। পরিবর্তে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে, তবে কোনও ব্যতিক্রমী পরিস্থিতি না ঘটলে ২০ বছরের আগে মুক্তি পাওয়ার সুযোগ থাকবে না।

২০২৩ সালের ২৮ জুলাই ধূপগুড়িতে মামার বাড়িতে পাঁচ সহযোগীকে নিয়ে ডাকাতি করতে গিয়ে নিজের মামাকে খুন করে আফতাব। ওই ঘটনায় স্থানীয় দায়রা আদালত আফতাবকে মৃত্যুদণ্ড দেয়। কিন্তু হাইকোর্ট জানিয়ে দেয়, এই অপরাধ ‘রেয়ারেস্ট অফ দ্য রেয়ার’ গোত্রে পড়ে না।

বিচারপতি ভট্টাচার্য রায়ে বলেন, “শাস্তির মূল ভিত্তি প্রতিশোধ নয়, সংস্কার।” তিনি আরও বলেন, “মৃত্যুদণ্ড চূড়ান্ত এবং অপরিবর্তনীয়। ভবিষ্যতে নতুন তথ্য উঠে এলেও তা কাজে লাগানোর সুযোগ থাকে না। ফলে সংশোধনের সুযোগ থাকা সত্ত্বেও কাউকে মৃত্যুদণ্ড দেওয়া যুক্তিযুক্ত নয়।”

আদালতের পর্যবেক্ষণে উঠে আসে আরও একটি গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি— “অপরাধকে ঘৃণা করো, অপরাধীকে নয়।” বিচারপতিরা জানান, আফতাবের বয়স এখনও কুড়ির ঘরে। তাঁর বিরুদ্ধে এমন কোনও অতীত রেকর্ড নেই যা প্রমাণ করে যে তিনি সংশোধনের ঊর্ধ্বে। উপরন্তু, মামার বাড়ি থেকে বহু দূরে দিল্লিতে থাকতেন আফতাব, ফলে বিশ্বাসভঙ্গের যুক্তিও এখানে কার্যকর নয়।

আলমের আইনজীবী দাবি করেন, খুনটি তাৎক্ষণিক, কোনও পূর্বপরিকল্পনা ছিল না। অন্যদিকে, রাজ্যের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মৃত্যুদণ্ড বজায় রাখার পক্ষে সওয়াল করলেও, হাইকোর্টের বেঞ্চ সেই যুক্তি গ্রহণ করেনি। রায়ে উল্লেখ করা হয় ১৯৮০ সালের ‘বচন সিং বনাম পাঞ্জাব সরকার’ মামলার, যেখানে সুপ্রিম কোর্ট বলেছিল, “বিচারপতিরা রক্তপিপাসু হতে পারেন না।” এই মামলায় সেই নীতির প্রতিফলন দেখা গেল বলেই মত আইনি মহলের।

আরও পড়ুন – গড়শালবনিতে কনভয় থামিয়ে কথা, মুখ্যমন্ত্রীর ব্যবহারে অভিভূত স্কুল পড়ুয়া-শিক্ষিকারা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

স্বরূপের গ্রেফতারিতে ‘৭২ ঘণ্টা চ্যালেঞ্জ’ জয়ের উদযাপন দেব- অনির্বাণের!

টলিপাড়ার 'বয়কট সংস্কৃতি' প্রায় দেড় বছরের জন্য কাজ কেড়ে নিয়েছিল অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya)কাছ থেকে। কিন্তু এবার...

প্রস্তুতি ম্যাচে জয়ের মধ্যেই ধাক্কা ব্রাজিলের, চোট পেয়ে অনিশ্চিত নির্ভরযোগ্য ফুটবলার

বিশ্বকাপের (FIFA World Cup) আগে শেষ প্রস্তুতি ম্যাচে মিশরের বিরুদ্ধে ২-১ গোলে জয় পেল ব্রাজিল(Brazil)। ব্রাজিলের হয়ে দু’টি...

১.৭৭ লক্ষ কোটির ঋণ! হিমন্ত সরকারের কীর্তিতে উদ্বিগ্ন আদালত

হিসাব বহির্ভূত অর্থ খরচ করেছে অসমের হিমন্ত বিশ্বশর্মার (Himanta Biswa Sarma) বিজেপি সরকার (BJP Govt.)। সম্প্রতি ক্যাগ রিপোর্টে...

সরকারি হাসপাতালে ভুয়ো ডাক্তার! আবার সেই ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশের ছবি

বিজেপি জমানায় শিক্ষা ব্যবস্থা নিয়ে বড় সড় প্রশ্নের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।...