Tuesday, June 2, 2026

বিয়ের পিঁড়িতে উরফি! গুজব নাকি সত্যি?

Date:

Share post:

কখনও গলায় সাপ জড়িয়ে, কখনও আবার বুকের উর্ধাংশে ফ্যান লাগিয়ে ফ্যাশন স্টেটমেন্টের সঙ্গে বিতর্ককে সমার্থক করে দিয়েছিলেন যে ভাইরাল কন্যা, সেই উরফি জাভেদ (Urfi Javed) নাকি এবার সংসার করার সিদ্ধান্ত নিয়েছেন। খবর প্রকাশ পেতেই মডেলের থেকে বেশি আগ্রহ হবু বর বাবাজিকে ঘিরে। কে তিনি? কোথায় থাকেন? কী করেন? প্রেম করে বিয়ে? কোথায় প্রথম দেখা? এরকমই একগুচ্ছ প্রশ্ন এখন ঘোরাফেরা করছে টিনসেল টাউন থেকে সোশ্যাল মিডিয়ায়। তবে তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে খবরটা আদৌ পাকা তো?

‘শোলে’র জন্য সবচেয়ে কম পারিশ্রমিক কে পেয়েছিলেন?

উরফি বরাবরই খবরের শিরোনামে থাকতে ভালবাসেন। সিনেমার খ্যাতনামা শিল্পী হওয়ার থেকে বিতর্কিত ভাইরাল গার্ল হয়ে নিজের ‘ইনোভেটিভ ফ্যাশন’কে সকলের মাঝে তুলে ধরতে পারলেই তিনি খুশি। এর জন্য অবশ্য কম ঝঞ্ঝাট পোহাতে হয় না। কখনও কখনও বিষয়টা আবার বাড়াবাড়ির পর্যায়ও চলে যায়। তবে সেসব এখন মনে রাখতে চান না ভাইরাল কন্যা। আপাতত তাঁর মনোযোগ জীবনের নতুন সিদ্ধান্তের দিকে। শোনা যাচ্ছে উরফির হবু স্বামী নাকি একেবারেই প্রচার বিমুখ একজন মানুষ। পেশায় শিল্পপতি, বাড়ি দিল্লিতে। আপাতত এর বেশি কিছু জানা যায়নি। সম্প্রতি একটি ইন্টারভিউতে নিজের ‘কমিটেড রিলেশনশিপে’র কথা শেয়ার করেন উরফি। জানিয়েছেন, তাঁর বয়ফ্রেন্ড উচ্চতায় নাকি ছ’ফুট চার ইঞ্চি। তিনি নাকি মনের মানুষের সঙ্গে সঙ্গে দেখা করতে প্রতি উইকেন্ডেই রাজধানী উড়ে যান। কিছুদিন আগেই মুখে সূঁচ ফুটিয়ে সকলকে চমকে দিয়েছিলেন নেটপ্রভাবি সেলিব্রেটি। তারও দিন কয়েক আগে আবার বেশ সাহসী, অর্ধনগ্ন পোশাকে ভাইরাল হয়েছিলেন। এভাবেই নেটপাড়ায় তাঁর স্বচ্ছন্দ্য বিচরণ। কিন্তু তাঁর উল্টো দিকের মানুষটি এসব খুব একটা পছন্দ করেন না বলেই শোনা যাচ্ছে। দুই বিপরীত মেরুর মানুষ বলেই কি নিউটনের নিয়ম মেনে কাছাকাছি আসা? হয়তো তাই, বলছেন অনেকেই। বিয়ের দিনক্ষণ অবশ্য নিশ্চিত করে কিছু জানা যায়নি। তবে উরফির ঘনিষ্ঠ মহল বলছে, শুভস্য শীঘ্রম!

 

Related articles

“তৃণমূলের ভবিষ্য়ত নেই!“ ভাঙার ইঙ্গিতের পরে বিস্ফোরক তাপস, জল্পনা উড়িয়েও বিধানসভায় ঋতব্রত

একদা দুজনেই ছিলেন তৃণমূলে। একজন আগেই ছেড়ে বিজেপির হয়ে ভোটে লড়ে বিধায়ক, মন্ত্রী। আর একজন তৃণমূলের টিকিটে জিতে...

ইন্দ্রনীলের বিরুদ্ধে অভিযোগ জানাতে মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ঋদ্ধি

মঙ্গলবার সল্টলেকের রাজ্য বিজেপির দফতরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জনতার দরবারে (Janatar Darbar) সাধারণ মানুষের ভিড়...

“আমার ভরণপোষণের দায়িত্ব নিয়েছিল…” সুস্মিতার সঙ্গে সম্পর্ক নিয়ে অকপট ললিত

বছর চারেক আগে প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদির(Lalit Modi) সঙ্গে সুস্মিতা সেনের(Sushmita Sen) সম্পর্ক ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়।...

বাদুড়িয়ায় পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য!

তৃণমূল পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় (Baduria, North 24 Parganas)।সরকারি সামগ্রী বিক্রি...