Tuesday, June 23, 2026

‘শোলে’র জন্য সবচেয়ে কম পারিশ্রমিক কে পেয়েছিলেন?

Date:

Share post:

‘ইয়ে হাত মুঝে দে দে ঠাকুর’ থেকে ‘আব তেরা ক্যায়া হোগা কালিয়া’ সংলাপ মুখে মুখে ঘুরেছিল সিনেমাপ্রেমীদের। এই ছবি ভারতীয় সিনেমার রূপরেখা বদলে দিয়েছিল। সিনেমার প্রতিটি চরিত্র এখনও ভারতবাসীর মনে গেঁথে রয়েছে। রমেশ সিপ্পির পরিচালনায় ১৯৭৫ সালে ১৫ অগাস্ট মুক্তি পায় শোলে (sholay)। এবার সেই ছবি মুক্তির ৫০তম বর্ষ।

শোলে’র (sholay) প্রতিটি সংলাপ জনপ্রিয়তার এমন পর্যায়ে পৌঁছেছিল যে, আলাদাভাবে সংলাপের জন্য অডিয়ো ক্যাসেট ও রেকর্ড প্রকাশ করতে বাধ্য হন প্রযোজক-পরিচালকরা। ক্যাসেট মুক্তির পর প্রায় ৫ লক্ষ অডিও ক্যাসেট বিক্রি হয়েছিল। সাতের দশকের সর্বাধিক বিক্রিত অডিও ক্যাসেট ছিল এটি। এত কাণ্ডের পর বহু মানুষের মনে প্রশ্ন শোলে সিনেমায় যারা মুখ্য চরিত্রে অভিন্য করেছিলেন তাঁরা কত টাকা পারিশ্রমিক পেয়েছিলেন।

আরও পড়ুন- আমি এই পৃথিবীর জন্য নই: পোস্ট করে চিরবিদায় অটিজম আক্রান্ত পিআইচডি গবেষকের! তদন্তে আইসার

ধর্মেন্দ্র, অমিতাভ বচ্চন, জয়া ভাদুড়ি, সঞ্জীব কুমার, আমজাদ খান- এই ব্লকবাস্টার ছবির জন্য কোন তারকা পেয়েছিলেন কত টাকা?
* ধর্মেন্দ্র পেয়েছিলেন ১,৫০,০০০ টাকা।
* অমিতাভ বচ্চন পেয়েছিলেন ১,০০,০০০ টাকা,
* সঞ্জীব কুমার ১,২৫,০০০ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন।
* ভিলেনের ভূমিকায় ছিলেন আমজাদ খান, তিনি পেয়েছিলেন ৫০,০০০ টাকা।
* হেমা মালিনী পেয়েছিলেন ৭৫,০০০ টাকা।
* সবথেকে কম টাকা পেয়েছিলেন জয়া ভাদুড়ি। মাত্র ৩৫,০০০ টাকা।

শোলে’র সংলাপ থেকে শুরু করে অমিতাভ বচ্চনের জয় এবং ধর্মেন্দ্রর বীরুর মধ্যে বন্ধুত্ব, ঠাকুরের চরিত্রে সঞ্জীব কুমারের প্রতিশোধপরায়ণ মোড় অথবা আমজাদ খানের ভয়ঙ্কর ডাকাত গব্বর সিংয়ের চরিত্র, যা হিন্দি চলচ্চিত্রের খলনায়ককে নতুন করে সংজ্ঞায়িত করেছিল। এই ছবি পাঁচ দশক ধরে পপ সংস্কৃতির তালিকায় শীর্ষে রয়েছে।

_

_

_

_

_

_

 

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...