Saturday, May 16, 2026

আন্তর্জাতিক কলকাতা বইমেলার আয়োজক গিল্ডে নতুন কমিটি গঠিত

Date:

Share post:

প্রকাশক ও বই বিক্রেতা গিল্ডের ৪৯তম বার্ষিক সাধারণ সভা শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হল। আন্তর্জাতিক কলকাতা বইমেলার আয়োজক এই গিল্ডের নতুন পদাধিকারী ও কার্যনির্বাহী কমিটির সদস্যরা ২০২৫-২০২৬ সালের জন্য সর্বসম্মতভাবে নির্বাচিত হয়েছেন।

সভায় গিল্ডের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সুধাংশু শেখর দে। সহ-সভাপতি হয়েছেন অশোক দে ও তপস সাহা। সাধারণ সম্পাদক হয়েছেন ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় এবং সহ-সাধারণ সম্পাদক হয়েছেন শুভঙ্কর দে। কোষাধ্যক্ষের দায়িত্বে থাকছেন রাজু বর্মন।

কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন অশোক নারায়ণ বর্মন, এশা চ্যাটার্জি, মিলিন্দ দে, সৌভিক দে, সুধীপ্ত দে এবং যোগেশ জে. তন্না।

গিল্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক কলকাতা বইমেলার সফল আয়োজন ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের পরিকল্পনায় নতুন কমিটি সক্রিয়ভাবে কাজ করবে।

আরও পড়ুন – সংস্কৃতি দিবস ও রাখি বন্ধনে নেতাজি ইনডোরে ক্রীড়া – বিনোদন জগতের তারকা মিলন 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...