Friday, June 5, 2026

শিয়ালদহ স্টেশনের নাম-রাজনীতি বিজেপির! কেন স্বামীজির নামে নয়, প্রশ্ন তৃণমূলের

Date:

Share post:

কারণে-অকারণে সব জায়গায় নাম বদলে সেই জায়গার ইতিহাস বদলে ফেলাটাই বিজেপির রাজনীতি। বাংলাতেও সেই রাজনীতি কায়েম করার চেষ্টা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। একাধিকবার সেই সূত্রেই শিয়ালদহ স্টেশনের (Sealdah station) নাম বদলে ফেলার দাবি জানিয়েছেন তিনি। কিন্তু দুঃখের বিষয়, রাজ্য সেরকম প্রস্তাব না করায় তাঁর আশা পূর্ণ হয়নি। রবিবার শিয়ালদহ শাখার এসি লোকাল ট্রেনের উদ্বোধনে গিয়ে ফের সেই দাবি পেশ করলেন সুকান্ত। পাল্টা তৃণমূলের দাবি, শিয়ালদহের নাম কেন স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) নামে হবে না।

বাংলায় বন্দরের নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করার পরেও ঐতিহ্যবাহী শিয়ালদহ স্টেশনের নাম রাখার ইচ্ছা তাঁরই নামে সুকান্ত মজুমদারের। কিন্তু বাংলার বঞ্চনায় কখনও সরব না হওয়ায় রাজ্য সরকারের কাছে সেই আবেদনও তিনি করতে পারছেন না। তাই ফের একবার অনুরোধ জানিয়ে সুকান্ত বলেন, রাজ্য সরকারের (state government) প্রস্তাবের উপরই স্টেশনের নামকরণ নির্ভর করে। আমার অনুরোধ, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে শিয়ালদহ স্টেশনের নামকরণের জন্য যেন প্রস্তাব পাঠায়। রাজ্য থেকে প্রস্তাব গেলে কেন্দ্রে অনুমতি পাওয়া যাবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শিয়ালদহ টার্মিনাস নামের।

আরও পড়ুন: সুকান্তকে ঘিরে বিক্ষোভ: নবান্ন অভিযানের ব্যর্থতায় শুভেন্দুর ‘বদলা’! প্রশ্ন তৃণমূলের

সেখানেই তৃণমূলের প্রশ্ন, কেন সেই নাম স্বামী বিবেকানন্দর নামে হবে না। রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ পাল্টা বলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একজন শ্রদ্ধেয় ব্যক্তি। তাঁর নামে এ-রাজ্যে বন্দর রয়েছে। তাহলে আবার শিয়ালদহ স্টেশন কেন? আর যদি শিয়ালদহ স্টেশনের (Sealdah station) নাম বদল করতেই হয় তাহলে এটা স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) নামেই হওয়া উচিত। কারণ, শিকাগো ধর্মসভায় ঐতিহাসিক বক্তৃতার পর তিনি জাহাজে চেপে দেশে নামেন। সেখান থেকে তিনি ট্রেনে শিয়ালদহে আসেন। সেখান থেকে স্থানীয় যুবকেরা তাঁর গাড়ি থেকে ঘোড়া খুলে রেখে নিজেরাই স্বামীজিকে মিত্র ইনস্টিটিউশান স্কুলে নিয়ে যান, সেখানে তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছিল। তাই যদি নাম বদল করতেই হয়, তাহলে শিয়ালদহ স্টেশনের নাম স্বামীজির নামে করা হোক।

Related articles

স্বরূপের গ্রেফতারিতে খোশমেজাজে গান অনির্বাণের! ভাইরাল ভিডিও

টলিপাড়ায় তোলাবাজি, শ্লীলতাহানি, দাদাগিরি দেখানোর অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। বৃহস্পতিবার...

বিধায়ক ভাঙানোর রাজনীতি! খেলা আরও অনেক বাকি

রন্তিদেব সেনগুপ্ত সাক্ষাৎকারটি যে নিতান্তই সৌজন্যমূলক ছিল না , ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজেই আটান্নজন বিধায়ককে নিয়ে বিধানসভার স্পিকারের কাছে হাজির...

ঢাল নেই, তলোয়ার নেই! নিধিরাম সর্দার হয়ে থাকতে না চেয়ে মেয়র পদ ছাড়লেন ফিরহাদ

মেয়র পদে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শুক্রবার চেয়ারপার্সন মালা রায়ের (Mala Ray) কাছে ইস্তফাপত্র জমা দেন...

চন্দ্রনাথ খুনে নয়া মোড়! ফের যোগীরাজ্য থেকে গ্রেফতার ১

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) প্রাক্তন আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) হত্যাকাণ্ডের তদন্তে এবার নয়া মোড়। ফের যোগীরাজ্যের...