Saturday, May 16, 2026

ভারতীয় বিমানের আকাশপথ বন্ধের মাশুল! দু’মাসে পাকিস্তানের ক্ষতি ১২৭ কোটি

Date:

Share post:

একেই বলে নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ।পহেলগামের সন্ত্রাসবাদী হামলার পর ভারতের সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকতেই পাল্টা পদক্ষেপ হিসাবে ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশপথ বন্ধ করেছিল পাকিস্তান। কিন্তু সেই সিদ্ধান্তই এখন বড়সড় আর্থিক ধাক্কা দিল ইসলামাবাদকে। মাত্র দু’মাসে ১২৭ কোটি টাকার রাজস্ব হারিয়েছে তারা—পাকিস্তানের নিজস্ব সংবাদমাধ্যমেই এমন তথ্য প্রকাশ্যে এসেছে।

পাকিস্তানের অর্থনীতি এমনিতেই তীব্র সংকটে। ঋণ শোধ, মুদ্রাস্ফীতি, বিদেশি মুদ্রার ঘাটতির মতো সমস্যায় জর্জরিত দেশটির জন্য এই ক্ষতি নতুন উদ্বেগের কারণ হয়েছে। সূত্রের খবর, ২৪ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত সময়ে ওভারফ্লাইং চার্জ বাবদ এই বিপুল অর্থ হারিয়েছে পাকিস্তান। আকাশপথ বন্ধ থাকায় বিদেশি সংস্থার বিমান পাকিস্তানের ওপর দিয়ে না উড়ে দীর্ঘপথ ঘুরে গিয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে রাজস্ব আয়ে।

এর আগে ভারত পহেলগামের ঘটনার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করেছিল। তার জবাবে পাকিস্তান আকাশপথ বন্ধের সিদ্ধান্ত নেয়। কিন্তু বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্তে কূটনৈতিক বার্তা দেওয়া হলেও আর্থিক দিক থেকে পাকিস্তান নিজের পায়ে কুড়ুল মেরেছে। এখন প্রশ্ন—আর্থিক সংকটে জর্জরিত পাকিস্তান এই ধাক্কা কী ভাবে সামলাবে?

আরও পড়ুন – ট্রাম্প-পুতিন আলাস্কা বৈঠকে থাকতে পারেন জেলেনস্কি! ইঙ্গিত হোয়াইট হাউসের 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...