Saturday, May 16, 2026

বুথে যান, ঐক্যবদ্ধ হয়ে কর্মসূচি করুন: উত্তর দিনাজপুর-বহরমপুর জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে নির্দেশ অভিষেকের

Date:

Share post:

পূর্ব ঘোষণামতো সোমবার উত্তর দিনাজপুর ও বহরমপুর জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দুই জেলার ক্ষেত্রেই ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচিকে গুরুত্ব দিয়ে জনপ্রতিনিধিদের থাকতে হবে। একই সঙ্গে এই কর্মসূচি-সহ রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচি ও প্রকল্পগুলির নিরবচ্ছিন্ন প্রচার করতে হবে বুথে-ব্লকে-অঞ্চলে-জেলায়। সোমবার, দুই জেলার বিধানসভা ধরে লোকসভা নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করা হয়। যেসব জায়গায় দল পিছিয়ে আছে তার পুঙ্খানুপুঙ্খ চর্চা চলে। বিজেপি যেখানে জিতেছে সেখানে কোনও কাজ হয়নি।

বাংলা-বিরোধী এই দলটার দ্বিচারিতা ও বাংলার প্রতি বঞ্চনাকে আরও বেশি করে মানুষের কাছে তুলে ধরতে হবে। তাদের বোঝাতে হবে আপনারা ভোট দিয়ে এদের জিতিয়েছেন। আর জেতার পর আপনাদেরই পেটে লাথি মেরেছে। হকের টাকা বন্ধ করেছে। সকলের সঙ্গে ঐক্যবদ্ধভাবে দলের কর্মসূচি পালন করার নির্দেশ দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বৈঠকে উপস্থিত রাজ্য সভাপতি সুব্রত বক্সিও একাধিক পরামর্শ ও নির্দেশ দিয়েছেন দুই জেলার নেতৃত্বকে। এ ছাড়াও বুথস্তরে সংগঠনকে আরও শক্তিশালী করার নির্দেশ দেওয়া হয়েছে।

উত্তর দিনাজপুরের নেতাদের সঙ্গে বৈঠকে নেতৃত্বকে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক নির্দেশ দিয়েছেন, মাসে দুটি বুথ কমিটির বৈঠক করতে হবে। জেলায় দলের সমস্ত শাখা সংগঠনগুলির পাশাপাশি ব্লক ও টাউন সভাপতি পরিবর্তন ও পরিমার্জনের বিষয়েও দীর্ঘ আলোচনা হয়। জেলা নেতৃত্বের তরফে বেশ কিছু নাম প্রস্তাব করা হয়। খুব শীঘ্রই চূড়ান্ত তালিকার নাম রাজ্য নেতৃত্ব সিদ্ধান্ত নিয়ে প্রকাশ করবে। বিজেপি-শাসিত রাজ্যগুলিতে হয়রানির সম্মুখীন পরিযায়ী শ্রমিকদের সহায়তা করার নির্দেশ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও বাঙালি বিদ্বেষ ও এসআইআর নিয়ে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে জেলায়-অঞ্চলে-ব্লকে-বুথে আন্দোলন-প্রতিবাদ কর্মসূচি করারও নির্দেশ দিয়েছেন তিনি।

এদিন ক্যামাক স্ট্রিটে অভিষেকে দফতরে উত্তর দিনাজপুরের মন্ত্রী গোলাম রাব্বানি, সত্যজিৎ বর্মন, দলের জেলা সভাপতি কানাইয়ালাল আগারওয়াল, বিধায়ক হামিদুর রহমান, কৃষ্ণ কল্যাণী, মোশারফ হোসেন, গৌতম পাল, আব্দুল করিম চৌধুরী, মিনহাজুল আরফিন আজাদ-সহ জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন।

Related articles

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...