Thursday, June 25, 2026

আগামী সপ্তাহেই এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা বোর্ডের

Date:

Share post:

সবকিছু ঠাকঠাক চললে আগামী সপ্তাহেই এশিয়া কাপের (Asia Cup) দল ঘোষণা করতে চলেছে বিসিসিআই (BCCI)। আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে এবারের এশিয়া কাপ (Asia Cup)। দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে এশিয়া কাপের সূচি ঘোষণা হয়েছে বেশ কয়েকদিন আগেই। প্রতিটি দেশই জোরকদমে দল গোছাতে শুরু করেছে। ভারতীয় ক্রিকেটাররা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এবার শুধুই দল ঘোষণার অপেক্ষাতে সকলে। শেষপর্যন্ত কী হয় সেদিকেই তাকিয়ে রয়েছে সকলে।

আগামী সপ্তাহেই ভারতীয় দলের স্কোয়াড ঘোষণা করে দেবে বিসিসিআই (BCCI)। তবে খানিকটা অপেক্ষা করা হচ্ছে। তার কারণ এনসিএ-তে ফিটনেস টেস্ট হচ্ছে অধিনায়ক সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়া। এই মুহূর্তে ভারতীয় টি টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার। তাঁর অস্ত্রোপচারের পর তিনি ব্যাট হাতে নেমে পড়লেও, কতটা ম্যাচ ফিট রয়েছেন তা নিয়েই চলছে জল্পনা। সেইসঙ্গে হার্দিক পান্ডিয়াকেও ডাকা হয়েছে ফিটনেস টেস্টের জন্য।

এশিয়া কাপ এবার হাইব্রিড মডেলেই হবে। যদিও আয়োজকের দায়িত্ব রয়েছে ভারতের হাতে। সদ্যই ইংল্যান্ড বনাম ভারত টেস্ট শেষ হয়েছে। গৌতম গম্ভীরের কোচিংয়ে ফের একটা সাফল্য পেয়েছে টিম ইন্ডিয়া। তবে ভারতের টি টোয়েন্টি দলে যে বেশ কয়েকটা পরিবর্তন আসতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। যেমন ঋষভ পন্থ খেলবেন না। জসপ্রীত বুমরার খেলা নিয়েও চলছে গুঞ্জন। এখন সকলেই স্কোয়াড ঘোষণার অপেক্ষায় রয়েছে।

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...