Sunday, May 10, 2026

ওডিআই সিরিজের প্রস্তুতি শুরু রোহিত শর্মার

Date:

Share post:

ভারতীয় ক্রিকেটে তাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনার মাঝেই প্রস্তুতি শুরু করে দিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। অভিষেক নায়ারের (Abhishek Nayar) তত্ত্বাবধানেই প্রস্তুতিতে নেমে পড়েছেন তিনি। ভারতীয় দলের হয়ে ওডিআই বিশ্বকাপে তাঁকে দেখা যাবে কিনা তা নিয়েও ছিল জোর জল্পনা। মুখে কিছু না বললেও, কাজেই নিজের বার্তাটা দিয়ে ফেললেন ভারতীয় দলের তারকা অধিনায়ক। এখন ওডিআই প্রস্তুতিতে ব্যস্ত তিনি।

টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরই সেই ফর্ম্যাট থেকে অবসর নিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। এরপর আইপিএল চলার মাঝেই টেস্ট থেকেও অবসর ঘোষণা করেছিলেন এই তারকা ক্রিকেটার। এরপর থেকেই শুরু হয়েছিল জোর জল্পনা। তবে কী ওডিআই থেকেও সরে যাবেন তিনি। আপাতত ভারতের সামনে কোনও ওডিআই সিরিজ নেই। কিন্তু রোহিত শর্মা যে এখনই ওডিআই ফর্ম্যাট থেকে সরছেন না তা এদিনই বুঝিয়ে দিলেন তিনি।

আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের ঘরের মাঠে ওডিআই সিরিজে নামবে টিম ইন্ডিয়া। সেখানেই বিরাট কোহলির সঙ্গে নামবেন রোহিত শর্মাও। সেই কথা মাথায় রেখেই অভিষেক নায়ারের তত্ত্বাবধানে প্রস্তুতিতে নেমেছেন রোহিত শর্মা। সামনেই রয়েছে অস্ট্রেলিয়া সিরিজ। সেখানেই নিজের সেরাটা দিতে রোহিত শর্মা যে মরিয়া তা বলার অপেক্ষা রাখে না।

Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...