Monday, April 20, 2026

শুল্ক যুদ্ধে বন্ধু চিন! ভারতের থেকে মুখ ফেরানো ট্রাম্পের বড় ঘোষণা

Date:

Share post:

এক সপ্তাহও হয়নি। ভারতের উপর অতিরিক্ত শুল্ক লাগু করেছে আমেরিকা। আগে লাগু করা ২৫ শতাংশ শুল্কের উপর রাশিয়া-বন্ধুত্বের কারণে আরও ২৫ শতাংশ শুল্কের বোঝা ভারতীয় ব্যবসায়ীদের ঘাড়ে। তার এক সপ্তাহের মধ্যেই চিনের উপর শুল্ক (tariff) লাগু করায় ফের একবার পিছু হঠলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। যে আমেরিকা (USA) ও চিনের (China) বাণিজ্যিক শত্রুতা বিশ্বে পরিচিত, সেই দুই দেশ শুল্ক সমঝোতায় আসায় ফের একবার প্রশ্নের মুখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) বিদেশ নীতি।

সোমবার মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, চিনের উপর ১৪৫ শতাংশ শুল্ক লাগু করার যে ঘোষণা করেছিলেন, তা আরও ৯০ দিনের জন্য স্থগিত। প্রাথমিকভাবে মে মাসে চিনের উপর শুল্কের ঘোষণা করার পরেও ৯০ দিনের জন্য তা স্থগিত রাখে ট্রাম্প। অগাস্ট মাসে সেই মেয়াদ শেষ হওয়ার আগেই ফের শুল্ক স্থগিতের ঘোষণা।

সেখানেই প্রশ্নের মুখে নরেন্দ্র মোদির আমেরিকা-নীতি। বলা ভালো, ট্রাম্প-নীতি। তিনি আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্কে ভালোর এমন ছবি তুলে ধরেছিলেন, যা ডাহা ফেল প্রমাণিত। রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য ২৫ শতাংশ গুনাগার দিতে হচ্ছে দেশকে। অথচ এই রাশিয়ার সঙ্গে বাণিজ্য জারি রয়েছে চিনেরও। তা সত্ত্বেও আমেরিকা-চিন শুল্ক যুদ্ধে কোথাও রাশিয়ার প্রভাবের কথাই এলো না। কেন ভারত এই বিতর্ক এড়াতে পারল না, প্রশ্ন রাজনৈতিক মহলের।

আরও পড়ুন: শুল্ক যুদ্ধে পিছু হঠল আমেরিকা-চিন, বাড়ল ডলার-ইউয়ানের মান

ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে চিন। চিনা বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, চিন (China) ও আমেরিকার (USA) মধ্যে উভয়ের জয়ের নীতি অবলম্বন করাই ভালো। দমননীতি ও শাসকের দৃষ্টিভঙ্গি কখনই সমাধানের পথে নিয়ে যেতে পারে না।

Related articles

আলিপুরদুয়ারে দেবের ভোট প্রচারে বাধা, কমিশনের দিকে অভিযোগের আঙুল তৃণমূলের

তৃণমূল কংগ্রেসের (TMC) প্রার্থীর হয়ে আলিপুরদুয়ারে প্রচার করতে গিয়ে মাঝপথেই থেমে যেতে হল সাংসদ অভিনেতা দেবকে (Dev)। এরপরই...

সিপিএমের ‘হার্মাদ’রাই এখন বিজেপির ‘জল্লাদ’! তোপ অভিষেকের 

"'যারা খুনের রাজনীতি করত, তারা এখন বিজেপিতে নাম লিখিয়েছে'', চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সূর্য দলুই এবং...

বিমানবন্দরে দেরি, সভার অনুমতি দিচ্ছে বিজেপি! কমিশনের পর্যবেক্ষকদের বিরুদ্ধে সরব মমতা

লাগাতার দুদিন ধরে তৃণমূল কংগ্রেসের প্রচারে বাধা শুধুমাত্র বিমান পরিষেবার কারণে। কখনও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, কখনও বাংলার মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার...

বিক্রম ঘোষের ফিউশন ব্যান্ডের পঁচিশ বছর পূর্তিতে প্রকাশিত হল রিদমস্কেপ ২.০

বিখ্যাত তবলাবাদক বিক্রম ঘোষের (Bikram Ghosh)ফিউশন ব্যান্ডের পঁচিশ বছর পূর্তি উপলক্ষ্যে টলি ক্লাবের ফার প্যাভিলিয়নে প্রকাশিত হল ফিউশন...