Sunday, May 10, 2026

ভিত্তিহীন অভিযোগ! অভয়ার বাবাকে আইনি নোটিশ কুণালের

Date:

Share post:

ভিত্তিহীন অভিযোগ। আর জি করের মৃত চিকিৎসক-পড়ুয়ার বাবাকে আইনজীবীর নোটিশ পাঠালেন তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। মঙ্গলবার, নিজের স্যোশাল মিডিয়ায় পেজে তিনি লেখেন, “অভয়ার বাবার প্রতি পূর্ণ সম্মান এবং সহমর্মিতা জানিয়েও বলছি, আজ ওঁনাকে আইনজীবীর নোটিশ পাঠিয়েছি।“

অভয়ার বাবাকে কী কারণে নোটিশ দিয়েছেন কুণাল? নবান্ন অভিযানের দিন আহত হন অভয়ার মা। এই অভিযানের আগেই অভয়ার বাবা অভিযোগ করেন, টাকার বিনিময়ে সিবিআইয়ের সঙ্গে অভয়ার কাণ্ডের তদন্ত নিয়ে দুর্নীতি করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। এর বিরুদ্ধে প্রতিবাদ করেন কুণাল। তাঁর কথায়, তাঁর নিজের বিরুদ্ধেই সিবিআইয়ের তদন্ত চলছে। তিনি কিছু বললে সিবিআই শুনবে কেন!

এদিন সোশ্যাল মিডিয়া (Social Media) পোস্টে কুণাল (Kunal Ghosh) বলেন, “অভয়ার বাবার প্রতি পূর্ণ সম্মান এবং সহমর্মিতা জানিয়েও বলছি, আজ ওঁনাকে আইনজীবীর নোটিশ পাঠিয়েছি। আমার আইনজীবী অয়ন চক্রবর্তী চিঠি পাঠিয়েছেন। আশা করি কাল বা পরশু চিঠি পেয়ে যাবেন। উনি মিডিয়াকে বলেছেন, “সিবিআই টাকা খেয়ে তদন্ত নষ্ট করেছে। রাজ্য সরকার টাকা দিয়েছে। কুণাল ঘোষ সিজিওতে গিয়ে সেটল করেছে।” ওঁরা যা মুখে আসবে বলে যাবেন, যে যা শেখাবে তাই বলবেন, তা হতে পারে না। উনি ক্ষমা না চাইলে কোর্টে এসে যা বলেছেন তার প্রমাণ দিতে হবে। অয়ন ওঁকে চিঠি পাওয়ার পর 4 দিন সময় দিয়েছে। তারপর মামলা করব।“

আরও খবর: শীতকালীন অধিবেশনেও SIR প্রতিবাদ: দলনেত্রীর বার্তা পৌঁছে দিলেন অভিষেক

Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...