Saturday, June 20, 2026

ধূমকেতু রিলিজের আগে রংমিলান্তি পোশাকে বড়মা স্মরণে দে-শু

Date:

Share post:

পাশাপাশি, কাছাকাছি আরও একবার। বুধের দুপুরে লাল পোশাকের রংমিলান্তিতে নৈহাটির বড়মা মন্দিরে দেব-শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Dev- Shubhashree Ganguly। দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে ফের একসঙ্গে দে-শু (DeSu)। লাল পাঞ্জাবি-পাজামায় নজর কাড়লেন ‘ধূমকেতু’র নায়ক। নায়িকার পরনে লাল শাড়ি, সোনার গয়না। মায়ের সামনে বসে হাত জোড় করে পুজো দিলেন যুগলে। বৃহস্পতিতে ‘ধূমকেতু’র (Dhumketu)সঙ্গে দেখা গেল পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly),সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত, বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিককে (Partha Bhowmick)। প্রিয় জুটিকে দেখতে ভক্তদের চেনা উন্মাদনায় নায়ক – নায়িকার চোখে মুখে খুশির ঝিলিক। ছবির সাফল্য কামনায় অঞ্জলি দিলেন, আরতি করলেন ‘ধূমকেতু’ জুটি। পুরোহিত দেব-শুভশ্রীর কপালে এঁকে দেন সিঁদুরের মঙ্গলটিকা। ‘দেব-দেবী’কে এক ঝলক দেখার জন্য ব্যাকুল সবাই। খোলা ছাদে নায়ক-নায়িকাকে বাঁধনহারা উল্লাস অনুরাগীদের। ভালোবাসার জনগর্জনে মুখরিত ‘দেশু’ স্লোগান।

নজরুল মঞ্চে ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখার পর থেকে কৌতূহল বাড়ছিল। আর কি সিনে মুক্তির আগে এভাবে দেখা দেবেন না তাঁরা? ‘পরান যায়…’ জুটি যে ভক্তদের মন পড়তে জানেন। বুধের সকাল থেকেই ভিড় বাড়ছিল নৈহাটির বড়মা মন্দির চত্বরে। সময়মতো হাজির হলেন তারকা জুটি। চোখে মুখি ঝলমলে হাসি। কখনও হাতের মুদ্রায় অনুরাগীদের উদ্দেশে ভালবাসা এঁকে দিয়েছেন আবার কখনও হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেছেন। ভিড়ের ঠেলায় যানজট হওয়ার জোগাড়। হয়তো আজকের এই ছবি বৃহস্পতির ছবি মুক্তির আগে একটা ট্রেলার ছিল মাত্র। হিসেব বলছে অগ্রিম বুকিং রেকর্ড গড়েছে। আর হয়তো বারো ঘণ্টার অপেক্ষা। তারপরই ‘ধূমকেতু’র প্রথম শোয়ের নয়া ইতিহাস তৈরি হবে।

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...