Thursday, May 14, 2026

সিঙ্গুরের নার্সিংহোমে নার্সের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য!

Date:

Share post:

হুগলিতে নার্সের রহস্যমৃত্যু! বেসরকারি নার্সিংহোমের (Private Nursing Home) একটি ঘর থেকে উদ্ধার যুবতীর ঝুলন্ত দেহ। তিনদিন আগে সিঙ্গুরের ওই নার্সিংহোমে নার্স হিসাবে যোগ দেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে পরিবার।অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্তে পুলিশ। ঘটনার জেরে নার্সিংহোম চত্বরে যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবতী নন্দীগ্রামের (Nandigram ) রায়নগরের বাসিন্দা। গতবছর বেঙ্গালুরু থেকে নার্সিং করেন। জেএনএমের পরীক্ষা দিয়েছিলেন। অভিজ্ঞতা বাড়ানোর জন্য সিঙ্গুরের বোড়াই তেমাথা এলাকায় শিবম সেবাসদন নার্সিংহোমে প্রশিক্ষণ প্রাপ্ত নার্স হিসাবে চাকরিতে যোগ দেন তিনি। বুধবার গভীর রাতে নার্সিংহোমের চারতলার একটি ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতার পরিবারের দাবি তাদের মেয়ে আত্মহত্যা করতে পারে না। বরং খুনের অভিযোগ করছেন তারা। মৃতার বাবা বলেন, “আমার মেয়েকে খুন করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাইলেও তাঁদের দেখা নেই। দোষীদের কড়া শাস্তি চাই।”

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...