Tuesday, May 26, 2026

মাঝপথে পদাতিক এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের

Date:

Share post:

রেলের দায়িত্বজ্ঞানহীনতার আরও এক ছবি প্রকাশ্যে। এবার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছনোর আগেই মাঝপথে ইঞ্জিন বিকল হয়ে গেল পদাতিক এক্সপ্রেসের (Padatik Express)। ঘটনার জেরে ক্ষুব্ধ সফররত যাত্রীরা। কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষও ওই ট্রেনে ছিলেন। তিনিও অসন্তোষ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার শিয়ালদহ থেকে ছেড়ে জলপাইগুড়ি রানিনগর স্টেশনে (Raninagar) পৌঁছতেই পদাতিক এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে সেখানেই ট্রেন দাঁড়িয়ে যায়। প্রায় আড়াই ঘণ্টা ধরে চূড়ান্ত ভোগান্তির শিকার হতে হয় যাত্রীদের। পরে নতুন ইঞ্জিন নিয়ে এসে ট্রেনটিকে যাত্রা করানো হয়েছে বলে রেল সূত্রে জানা গেছে।

যাত্রীরা বলছেন পরিষেবা নামের রীতিমতো ছেলেখেলা করছে রেল (Indian Railway)। কখনও বন্দেভারত কখনও এসি লোকালের নামে জনগণকে যতই রেলের অগ্রগতি আর উন্নয়নের ছবি দেখিয়ে বোকা বানানোর চেষ্টা হোক না কেন, আসলে যে ভারতীয় রেলের তরফে যাত্রীদের সুরক্ষা-নিরাপত্তা নিয়ে যে বিন্দুমাত্র মাথাব্যথা নেই তা বেশ বোঝা যাচ্ছে। এদিন রানিনগর স্টেশনে আটকে পড়া এক যাত্রী বলেন, বিনা পয়সায় তো আর নিয়ে যাচ্ছে না। তাহলে ট্রেন ছাড়ার আগেই কেন ইঞ্জিন ঠিকমতো কাজ করছে কিনা তা পরীক্ষা করা হল না? যাত্রীদের কি টেকেন ফর গ্রান্টেড করে নিয়েছে রেল? এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থার তরফে কোনও উত্তর মেলেনি।

Related articles

বেকারত্ব-পরিবেশ-সংস্কৃতি রক্ষায় এবার রাজ্যজুড়ে আন্দোলনের ডাক DYFI-এর

রাজ্যে কর্মসংস্থানহীনতা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বাংলার নিজস্ব সংস্কৃতিকে বাঁচানোর দাবিতে এবার একযোগে আন্দোলনের পথে নামছে ডিওয়াইএফআই। সম্প্রতি...

”জলদি জলদি ভাগো…”! অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

আগেই অনুপ্রবেশকারীদের উদ্দেশ্যে বলেছিলেন ‘ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট’। মঙ্গলবার, নদিয়ার (Nadia) কল্যাণীর এপিজে আবদুল কালাম প্রেক্ষাগৃহে বৈঠকে পরে আরও কড়া বার্তা...

বড়সড় ধাক্কা! ফলতার জাহাঙ্গীরের রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের

কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা খেলেন ফলতার জাহাঙ্গীর খান। তাঁর আইনি রক্ষাকবচ প্রত্যাহারের নির্দেশ দিল আদালত। নতুন করে তাঁকে...

দুঃসময়ে আবার বেসুরো সুখেন্দুশেখর! প্রতিকূল ইস্যুতে ‘বিপ্লব’, কটাক্ষ তৃণমূলের

ফের একবার সাংসদ সুখেন্দুশেখর রায়ের গলায় দলবিরোধী কথা। তৃণমূল জমানায় বাংলার সময়কালকে কার্যত ‘অরাজক’ অবস্থা বলে দাবি করলেন...