Thursday, June 4, 2026

শুভমন নয়, সঞ্জুই এগিয়ে রয়েছেন এশিয়া কাপের জন্য

Date:

Share post:

সম্ভাবনা দেখা গেলেও এশিয়া কাপের দলেও সুযোগ পাওয়ার সম্ভাবনা কম শুভমন গিলের (Shubman Gill)। সূত্রের খবর অনুযায়ী এশিয়া কাপের মঞ্চেও সঞ্জু স্যামসনের (Sanju Samson) কাছেই হেরে যেতে চলেছেন শুভমন গিল। সবকিছু ঠিকঠাক চললে এবারের এশিয়া কাপেও (Asia Cup) ভারতীয় দলে সুযোগ হচ্ছে না শুভমন গিলের। তাঁর পরিবর্তে সঞ্জু স্যামসনই (Sanju Samson) নাকি অনেকটা এগিয়ে রয়েছে। আগামী ১৯ কিংবা ২০ অগাস্ট ঘোষণা হতে চলেছে এশিয়া কাপের জন্য ভারতীয় দল।

ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন ভারতীয় দলের টেস্ট অধিনায়ক শুভমন গিল (Shubman Gill)। সেখানে ভারতীয় অধিনায়ক তো বটেই, ব্যাটার হিসাবেও সর্বোচ্চ রানের মালিক ছিলেন এই তারকা ক্রিকেটার। সেই ইংল্যান্ড থেকে ফেরার পর থেকেই শুরু হয়েছিল জোর জল্পনা। শোনা যাচ্ছিল শুভমন গিলকে নাকি ভাবা হচ্ছে এবার এশিয়া কাপের জন্য।

কিন্তু শেষপর্যন্ত তেমনটা নাকি হচ্ছে না। এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট মহলে সঞ্জু স্যামসনের (Sanju Samson) নাম সবচেয়ে বেশি চর্চায় রয়েছে। বিশেষত সূর্যবংশীয়কে নিয়ে তাঁর মন্তব্যের পর। সেইসঙ্গে রাজস্থান রয়্যালস ছাড়া নিয়েও চলছে জোর জল্পনা। এমন পরিস্থিতিতেই অনেকে মনে করছিলন সঞ্জু স্যামসন হয়ত এশিয়া কাপের জন্য ভারতীয় দলে সুযোগ পাবেন না। কিন্তু শেষপর্যন্ত শোনা যাচ্ছে না তেমনটা নাকি হবে না। শুভমন গিলের জায়গায় সঞ্জু স্যামসনই এগিয়ে রয়েছে ভারতীয় দলে সুযোগ পাওয়ার জন্য।

Related articles

বহিষ্কৃত সন্দীপনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ: বিক্ষোভ এন্টালিতে

অনৈতিক কাজের জবাব চেয়ে প্রথমবার বিধায়ক হয়ে সরব হয়েছেন সন্দীপন সাহা। এবার তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও চুরির অভিযোগ...

পথে নামছে ককরোচ পার্টি: নেতৃত্বে দীপকের পাশে সোনম ওয়াংচু

সোশ্যাল মিডিয়ার পরে এবার পথে নেমে ভারতের ছাত্রসমাজ ও যুবসমাজের দাবি তুলে ধরতে চলেছে ককরোচ জনতা পার্টি। সেই...

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...