Friday, June 26, 2026

‘চাকরিহারা’ শিক্ষকের মৃত্যুতে রাজনীতি আন্দোলনকারীদের, অভিযোগ নেই পরিবারের

Date:

Share post:

সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে চাকরিহারা শিক্ষক (Teacher) সুবল সোরেনের মৃত্যু হল কলকাতার বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে (Hospital)। মস্তিষ্কের রক্তক্ষরণের ফলে মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। তবে, এই মৃত্যুকে রাজনীতির হাতিয়ার করতে চাইছেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষিকারা। তাঁদের অভিযোগ, অতিরিক্ত দুশ্চিন্তা ও অবসাদের কারণে মৃত্যু হয়েছে সুবলের। যদিও পরিবারের তরফে কোনও অভিযোগই করা হয়নি। দেহ পরিবারকে দেয়া হয়নি বলেও অভিযোগ করেছিলেন আন্দোলনকারীরা কিন্তু পুলিশের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে স্পষ্ট জানানো হয়, এটি একেবারেই অপপ্রচার।

পশ্চিম মেদিনীপুরের ডেবরার বাসিন্দা সুবল চাকরিহারাদের আন্দোলনে যোগ দিতে কলকাতায় আসতেন প্রায়শই। বছর পঁয়ত্রিশের এই শিক্ষক (Teacher) দিন কয়েক আগে বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন। ডেবরার হাসপাতালে ভর্তি করানো হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় সুবলকে। শুক্রবার সকালে সেখানেই তাঁর মৃত্যু হয়।

আন্দোলনকারী শিক্ষক-শিক্ষিকাদের অভিযোগ, আবার নিয়োগ পরীক্ষা দেওয়ার চাপ নিতে পারেননি বলেই অসুস্থ হয়ে পড়েন সুবল। ‘ব্রেনস্টোকে’ আক্রান্ত হন। পরিবারকে দেহ বাদ দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন আন্দোলনকারীরা। যদিও সুবলের অসুস্থতা বা মৃত্যু নিয়ে তাঁর পরিবারের তরফে কোনও অভিযোগ করা হয়নি। যদিও এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন বলে দাবি করেছে পুলিশ। তাদের তরফ থেকে সোশ্যাল মিডিয়ার পোস্ট করে জানানো হয়, মৃতের নিকট আত্মীয়রা বরাবরই তাঁর সঙ্গে ছিলেন। সব নিয়মবিধি সম্পূর্ণ হওয়ার পরে দেহ তাঁদের হাতে তুলে দেওয়া হয়। এবং পরিবারের সদস্যরা মৃতদেহ নিয়ে বাড়ি ফিরে যান। যে বা যাঁরা এই ভুয়ো খবর রটাচ্ছেন তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...