Friday, May 15, 2026

বাবা-মায়ের কথাকে গুরুত্ব, কল্যাণী এইমসে ময়নাতদন্ত সিঙ্গুরের নার্সিং পড়ুয়ার

Date:

Share post:

শনির সকালে হুগলির সিঙ্গুরের নার্সিং পড়ুয়ার মৃতদেহ পৌঁছল কল্যাণী এইমসে (Kalyani AIIMS)। সাড়ে দশটা থেকে ময়নাতদন্ত শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। বেসরকারি নার্সিংহোমে তরুণী নার্সের রহস্যজনক মৃত্যু ঘিরে রাজনীতি শুরু হয়েছে বিরোধীদের। শুক্রবার বিজেপি- সিপিএমের ‘দেহ দখলের রাজনীতি’তে দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় সেন্ট্রাল অ্যাভিনিউতে। সিঙ্গুরের নার্সিংহোমে দিপালী জানা (Dipali Jana) অস্বাভাবিক মৃত্যুতে খুনের অভিযোগ তুলে কেন্দ্রীয় হাসপাতালে ময়নাতদন্তের দাবি তোলেন মৃতার বাবা মা। হুগলি রুরাল পুলিশের (Hooghly Rural Police) তরফে লিখিত আবেদন জানানো হয় কল্যাণী এইমসকে। রাতেই রাজি হয় হাসপাতাল কর্তৃপক্ষ। অবশেষে এদিন সকালে কলকাতা মেডিক্যাল কলেজ মর্গে পৌঁছে যান পুলিশের একাধিক আধিকারিকরা। সেখানে ছিলেন কলকাতা পুলিশ (Kolkata Police) এবং বেঙ্গল পুলিশের প্রতিনিধিরাও। ভোর থেকেই দেহ নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়। সকালেই মৃতার মা-বাবাও পৌঁছে যান মর্গে। এরপর সকাল দশটা নাগাদ কল্যাণী এইমসে দেহ পৌঁছলে দ্রুত ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে। নার্সিং পড়ুয়ার রহস্যমৃত্যুতে সিঙ্গুর থানার পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। সিবিআই তদন্তের দাবি করছে পরিবার।

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...