Thursday, May 14, 2026

রশিদকেই ডার্বি উৎসর্গ করতে চান সৌভিক, আত্মবিশ্বাসী অস্কার

Date:

Share post:

রাত পোহালেই যুবভারতীতে ডার্বির (Derby) মহারণ। মুখোমুখি হবে ইস্টবেঙ্গল (Eastbengal) ও মোহনবাগান (MBSG)। কিন্তু সেই ম্যাচেই খেলতে পারবেন না ইস্টবেঙ্গলের (Eastbengal) নতুন বিদেশি রশিদ। বাবা মারা গিয়েছেন। সেই খবর পেয়েই প্যালেস্তাইনে ফিরে গিয়েছেন রশিদ। আর সেটাই যেন এখন সৌভিকদের (Souvik Chakrabarti) ডার্বি জয়ের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে। ডার্বির আগের দিন সৌভিক চক্রবর্তীর সাফ ঘোষণা। এই ডার্বি ইস্টবেঙ্গল এবার রশিদের জন্যই জিততে চায়। ডার্বি ঘিরে যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না।

ডুরান্ড কাপে দুরন্ত ছন্দে রয়েছে ইস্টবেঙ্গল। শেষ ম্যাচেও তারা জিতেছে ৬-১ গোলে। দলের ফুটবলারদের যে আত্মবিশ্বাস এই মুহূর্তে তুঙ্গে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। তবে ম্যাচের আগের দিন হাল্কা অনুশীলনই ছিল ইস্টবেঙ্গলের। এদিন কার্যত দলের ফর্মেশনই ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিলেন ইস্টবেঙ্গল দলের হেডস্যার। মোহনবাগানের বিরুদ্ধে নামার আগে দলের ফুটবলারদের মধ্যে বোঝাপড়া গড়ে ওঠাটাই যেন বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে অস্কার ব্রুজোঁকে। সেইসঙ্গে এই ডার্বি এবার মহম্মদ রশিদকে উৎসর্গ করতে চাইছেন সৌভিক চক্রবর্তীও (Souvik Chakrabarti)।

সৌভিক চক্রবর্তী জানিয়েছেন, “রশিদের বাবা প্রয়াত হয়েছেন। সেটা খুবই দূর্ভাগ্যজনক। রশিদের পরিবারের প্রতি আমার সমবেদনা রয়েছে। ও নেই ঠিকই। তবে আমরা চাই ডার্বি জিতলে সেটা রশিদকেই উৎসর্গ করতে”।

অন্যদিকে নিজের দলের শক্তি যেমন পরীক্ষা করে নিয়েছেন, তেমনই অস্কার ব্রুজোঁ মোহনবাগান সুপারজায়ান্টের দুর্বলতা নিয়েও বেশ ওয়াকিবহাল। কোথায় কোথায় মোহনবাগানের দুর্বলতা রয়েছে সেই নিয়ে হোমওয়ার্ক সারা হয়ে গিয়েছে। সেখানেই ধাক্কাটা দিতে চান লাল-হলুদ কোচ। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

Related articles

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...