Thursday, May 14, 2026

ডেটার চাহিদার সঙ্গে তাল মিলিয়ে রাজ্যে প্রথম ডেটা সেন্টার, উদ্বোধন নিউটাউনে

Date:

Share post:

চাহিদা বাড়ছে ডেটার। তাল মিলিয়ে ডেটা সেন্টার কোথায় গোটা দেশে? সেই প্রশ্নের উত্তর দিতে এবার রাজ্যের প্রথম ডেটাসেন্টারের উদ্বোধন করল কন্ট্রোলএস ডেটাসেন্টারস লিমিটেড (ControlS Datacenters Ltd)। কলকাতার নিউটাউনে ৫.৬ একর জমির উপরে তৈরি এই ডেটা সেন্টারের (data centre) প্রথম পর্যায়ের কাজ শেষ। বর্তমানে ডেটা সেন্টারটি ১৬ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন। এই ডেটা সেন্টারটিকে ২০৩০ সালের মধ্যে আরও দুই দফায় ৭০ মেগাওয়াটে ক্ষমতায় নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সংস্থা।

মঙ্গলবার ডেটা সেন্টারটির উদ্বোধনে সংস্থার এগজিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তথা রিজিওনাল সিইও কল্লোল সেন বলেন, এখন পর্যন্ত ৩৭০ কোটি টাকা বিনিয়োগ করেছি আমরা। প্রায় ১৫০-২০০ প্রত্যক্ষ কর্মসংস্থান হয়েছে। ১৬ মেগাওয়াট ক্ষমতায় তাদের ডেটাসেন্টারের ১,১০০-১,২০০ ব়্যাঙ্ক থাকবে বলে তিনি জানিয়েছেন। আগামী ৫ বছরের মধ্যে আরও বিনিয়োগ করা হবে ২,২০০ কোটি টাকা। মোট ৪০০-র কাছাকাছি কর্মসংস্থান হবে বলে কল্লোল জানান।

আরও পড়ুন: সাভারকারের নিচে গান্ধীজি-নেতাজি! বিপ্লবীর ‘মুচলেকা’ কটাক্ষ তৃণমূলের

কল্লোলের কথায়, ডেটা ব্যবহারের বৃদ্ধির নিরিখে ভারত বিশ্বের প্রথম তিন দেশের মধ্যে রয়েছে। বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের ব্যবহার, ইউপিআই ব্যবস্থার মাধ্যমে আর্থিক লেনদেন, ই-কমার্সের বাড়বাড়ন্ত এবং ফেসবুক, হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের বহুল ব্যবহার ভারতে ডেটাসেন্টারের চাহিদা বাড়িয়ে দিচ্ছে। বছরে ৫৩৬ মেগাওয়াট ডেটা ব্যবহার করে শীর্ষে রয়েছে ইউএস। আর বার্ষিক ৫০৩ মেগাওয়াট ডেটা ব্যবহার করে দ্বিতীয় স্থানে রয়েছে চিন। ভারতের ক্ষেত্রে বার্ষিক ডেটা ব্যবহারের পরিমাণ ৪৬৪ মেগাওয়াট। এখন পর্যন্ত কলকাতার ডেটাসেন্টারের (data centre) ৪০ শতাংশ ক্ষমতা ব্যবহারের ব্যবস্থা হয়েছে। শীঘ্রই তা ১০০ শতাংশ ক্ষমতা ব্যবহারের উপযোগী হয়ে যাবে বলে দাবি কল্লোলের।

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...