Saturday, May 23, 2026

ইউটিউবার জ্যোতির বিরুদ্ধে আড়াই হাজার পাতার চার্জশিট পুলিশের

Date:

Share post:

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির প্রমাণ মিলেছে। এবার ইউটিউবার জ্যোতি মালহোত্রার (Jyoti Malhotra) বিরুদ্ধে আড়াই হাজার পাতার চার্জশিট জমা দিল হরিয়ানা পুলিশ (Haryana Police)। পহেলগাম হামলা (Pahalgam terrorist Attack) এবং তার জবাবে ভারতের অপারেশন সিন্দুর অভিযানের পর গুপ্তচরবৃত্তির অভিযোগে পাকিস্তান হাই-কমিশনের আধিকারিক দানিশকে দেশ ছাড়ার নির্দেশ দেয় নয়া দিল্লি। পুলিশি তদন্তে উঠে এসেছে, তাঁর সঙ্গেই দেশের নানা তথ্য শেয়ার করেছিলেন জ্যোতি। এমনকি ইউটিউবারের আইএসআই যোগের প্রমাণও চার্জশিটে উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে।

চলতি বছরের মে মাসে হরিয়ানার হিসার থেকে জ্যোতিকে গ্রেফতার করে পুলিশ। ‘ট্রাভেল উইথ জো’ নামে একটি ইউটিউব চ্যানেল চালানোর নামে ভারতের গুরুত্বপূর্ণ এলাকার তথ্য পাকিস্তানের হাতে তুলে দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। একাধিকবার পাক ভুলে গিয়ে সেখানকার নেতাদের সঙ্গে আলাপচারিতা ও ছবি তুলতে দেখা গেছে জ্যোতিকে। এমনকি ইসলামাবাদের জঙ্গি নেতাদের সঙ্গেও অভিযুক্তের যোগাযোগ রয়েছে বলে সন্দেহ করা হয়। এপ্রিল মাসে পাকিস্তান সফরে যাওয়ার পর গত জুন মাসে চিন ও নেপালে যান জ্যোতি। তদন্তে নেমে সব তথ্য নথি খতিয়ে দেখে জ্যোতির গুপ্তচরবৃত্তির প্রমাণ মিলেছে বলেই জানিয়েছে পুলিশ। সেনা অভিযানের গোপন তথ্য সরাসরি তাঁর কাছে ছিল না সেদিকটাও খতিয়ে দেখা হচ্ছে।চার্জশিটে দাবি করা হয়েছে, কার্তারপুর করিডরের মাধ্যমে পাকিস্তানে গিয়ে সে দেশের মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এই ইউটিউবার। অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ কী হয় এখন সেটাই দেখার।

 

Related articles

কাঁথি পুরসভা ভেঙে দিল পুর ও নগরোন্নয়ন দফতর, মহকুমাশাসকই প্রশাসক

রাজ্যে পালাবদলের পরে পুরবোর্ডগুলিও বিরোধীদের হাত থেকে কেড়ে নিতে চাইছে রাজ্যের বর্তমান শাসকদল- অভিযোগ তৃণমূলের। এবার তৃণমূল পরিচালিত...

তীব্র গরমের মাঝেই দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির অনুকূল পরিবেশ!

জ্যৈষ্ঠের গরমে হাঁসফাঁস দশা কলকাতাসহ দক্ষিণবঙ্গের। শনিবার সকালে আকাশ হালকা মেঘলা থাকলেও বেলা গড়াতেই রোদের প্রচণ্ড তাপে রাস্তায়...

যুদ্ধ পরিস্থিতি নয়, ২০১৪ থেকে কেন তেলের দাম বাড়ল: প্রশ্ন তৃণমূলের

১০ দিনে তৃতীয়বার বাড়ল জ্বালানি তেলের দাম। মধ্যবিত্ত ইতিমধ্যেই দ্রব্যমূল্য বৃদ্ধির (price rise) সমস্যায় জেরবার। এই পরিস্থিতিতে যুদ্ধের...

IPL: করমর্দন বিতর্কে কোহলি, গড়লেন টি২০-তে নয়া রেকর্ড

আইপিএলে(IPL) ফের করমর্দন বিতর্কে বিরাট কোহলি(Virat Kohli)। সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচে ট্রাভিস হেডের সঙ্গে করমর্দন না করে বিতর্কে জড়ালেন...