Saturday, June 13, 2026

বাঙালিকে অপমান মুখ্য বুজে সহ্য নয়, জানালেন ক্ষুব্ধ গৌতম ঘোষ

Date:

Share post:

বিজেপি(BJP) শাসিত রাজ্যগুলিতে বাঙালি (Bengali) দেখলেই হেনস্থা-অপমান! বাঙালিকে আগেও হেনস্থা করা হলে মুখ বুজে সহ্য করা হয়নি। ভবিষ্যতেও হবে না। সাফ বললেন পরিচালক গৌতম ঘোষ (Gautam Ghosh)।

গৌতম ঘোষ (Gautam Ghosh) বললেন,” ১৯৪৭ সালে স্বাধীনতা পেলাম আমরা। দেশভাগ হল আসলে ভারত কি ভাগ হয়েছিল? ভাগ হয়েছিল বাংলা আর পাঞ্জাব। যেদেশের মানুষরা সবচেয়ে বেশি লড়াই করেছিলেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তাদের ভাগ করা হল। অনেক কারণ রয়েছে। কিন্তু সেই কারণগুলি নিয়ে যদি কাজ করতে হয় তাহলে গবেষণা করতে হয় বা দেশ ভাগ কেন হয়েছিল ভাবতে হয়। আপনারা যদি কখনও আন্দামানের সেলুলার জেলে যান দেখবেন একটি লম্বা ফলক রয়েছে সেখানে প্রায় ৯০ শতাংশ রয়েছে বাঙালির নাম। তারপর পাঞ্জাবিরা তারপর অন্যান্য জাতির মানুষেরা। ফলে বোঝাই যায় কারা লড়াই করেছিলেন। এই রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে আমরা বেঁচে আছি এবং চিরকাল বেঁচে থাকব। বাংলা বহুবার অপদস্ত করার চেষ্টা করা হয়েছে কিন্তু পারেনি। বাংলা ভাষা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হল বাংলা ভাষা। সেই বাংলাকে হেনস্থা করা আগেও সম্ভব হয়নি, ভবিষ্যতেও হবে না। বাঙালি তা করতে দেবে না। জয় বাংলা!”

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...