Sunday, May 17, 2026

পদ্মশ্রী কলকাতার বাড়িতেই! না খুঁজে কেন চুরির অভিযোগ আনলেন বুলা 

Date:

Share post:

রবিবার দুপুরেই পুলিশ বুলা চৌধুরীর ২৯৫টি মেডেল উদ্ধার করার কথা জানিয়েছিল। কিন্তু এরপরেই তাঁর কথায় অবাক হয়েছে সকলেই। সাঁতারু জানালেন, ‘পদ্মশ্রী সম্মানের সঙ্গে দুটি ব্যাজ দেওয়া হয়। যে ব্যাজটি রাষ্ট্রপতি আমাকে পরিয়ে দিয়েছিলেন, তা আমার কলকাতার বাড়িতে রয়েছে। কিন্তু অন্য ব্যাজটি আমি খুঁজে পাইনি। আমি বাড়িতেও একবার ভালো করে খুঁজে দেখব।’

১৫ অগাস্ট বুলা জানিয়েছিলেন, “আমি দেশের সম্মান এনেছি, প্রশাসনের উচিত ছিল তা রক্ষা করা।” কিন্তু বুলা চৌধুরী নিজের বাড়িতে না খুঁজে আগেই কেন চুরির অভিযোগ আনলেন? উঠছে প্রশ্ন। তবে এদিন ডিসিপি অর্ণব বিশ্বাস জানিয়েছেন, এখন পর্যন্ত প্রায় ২৯৫টি মেডেল উদ্ধার হয়েছে। তদন্ত এখনও চলছে।

তদন্তে পুলিশের দক্ষতা প্রশংসনীয়। গত শুক্রবার হিন্দমোটরের বাড়ি থেকে পদক চুরির ঘটনায় সিআইডি ও পুলিশের যৌথ অভিযানে রবিবার সকালে গ্রেফতার হয় অভিযুক্ত কৃষ্ণ চৌধুরী। তার বাড়ি থেকেই পাওয়া গিয়েছে বেশ কিছু পদক ও মেডেল।

আরও পড়ুন – মনিপুর, গুজরাট ফাইলস বানাননি কেন: শিল্পের ভড়ং করা বিবেকের স্বরূপ খুলল দেশ বাঁচাও গণমঞ্চ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...

বিজয় উৎসবের পরেই রণক্ষেত্র সন্দেশখালি! নব্য-আদি দ্বন্দ্বে আক্রান্ত বিজেপি কর্মীরাই

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের রেশ কাটতে না কাটতেই এবার তীব্র দলীয় কোন্দলে রক্ত ঝরল সন্দেশখালিতে। ভোটের ফল বেরোনোর...

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...