Saturday, June 27, 2026

শুটিংয়ে ‘দিল্লি ফাইলস’, নাম বদলে ‘বেঙ্গল ফাইলস’! চাঞ্চল্যকর অভিযোগ শাশ্বতর

Date:

Share post:

বিজেপির মিথ্যের ফানুস অনেক উঁচুতে উঠিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করতে বড় অস্ত্র চলচ্চিত্র। আর সেই অস্ত্র চালনার যোদ্ধা বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। সেই ‘কাশ্মীর ফাইলস’ থেকে শুরু মিথ্যে কাহিনী দিয়ে মানুষকে বিভ্রান্ত করার বিবেক-নীতি। এবার মিথ্যাবাদী বিবেকের আরেক চরিত্র ফাঁস করলেন বাংলার অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়, যিনি ‘দ্য বেঙ্গল ফাইলস’-এ (The Bengal Files) গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

সোশ্যাল মিডিয়ায় একটি সাক্ষাৎকারে বাংলার খ্যাতনামা অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee) দুটি চঞ্চল্যকর দাবি করেন। যে দুটি দাবি প্রমাণ করে শুধুমাত্র কাহিনীকার হিসাবে নয়, ব্যক্তি ও পরিচালক বিবেক অগ্নিহোত্রী কতটা মিথ্যাবাদী।

শাশ্বতর প্রথম দাবি, যখন এই চলচ্চিত্রের চরিত্রের জন্য তাঁর কাছে সুযোগ আসে তখন গোটা কাহিনী তাঁকে শোনানো হয়নি। তবে ভিলেন চরিত্রের গুরুত্ব বুঝেই তিনি এই সিনেমায় কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। শাশ্বত জানিয়েছেন, এরকম ভয়ংকর ভিলেনের চরিত্র করার সুযোগ খুব একটা আসে না।

অভিনেতা হিসাবে ভালো চরিত্রের সুযোগ কখনোই হাতছাড়া করেন না শাশ্বত চট্টোপাধ্যায়। কাহানী, কল্কি তার উদাহরণ। কিন্তু শাশ্বতর দাবি, তার আগেই তিনি বিবেক অগ্নিহোত্রীর মিথ্যের শিকার হয়েছেন। শাশ্বত জানান, যতদিন তাঁর চরিত্রের শুটিং হয়েছে ততদিন চলচ্চিত্রের নাম ছিল ‘দিল্লি ফাইলস’। অথচ যখন মুক্তি পাচ্ছে তখন দেখা যাচ্ছে সিনেমার নাম হয়ে গেছে ‘দ্য বেঙ্গল ফাইলস’। এভাবে নাম বদল হলে অভিনেতার হাতে কিছু থাকে না, হতাশার সঙ্গে জানান শাশ্বত।

Related articles

তৃণমূলকে উপড়ে ফেলার চেষ্টা চলছে, একুশে জুলাই আমাদেরই হবে, বিজেপিকে নিশানা মহুয়ার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কোণঠাসা করতে ভয় ভীতি প্রদর্শন করে চারপাশ থেকে চাপ তৈরি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে...

সাধারণ মানুষের সমস্যা সমাধানে জুলাইয়ে ‘মুখোমুখি’ কর্মসূচি পুর দফতরের

বাংলা জুড়ে বিভিন্ন পুর এলাকার নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও...

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...