Sunday, June 21, 2026

হাওড়া থেকে সল্টলেক মেট্রোপথে কত সময়ের ব্যবধানে পরিষেবা, জেনে নিন বিস্তারিত

Date:

Share post:

চলতি সপ্তাহে শুক্রবার থেকে হাওড়া ময়দান – সল্টলেক সেক্টর ফাইভ রুটে মেট্রো (Howrah Maidan to Sector V metro route) পরিষেবা পেতে চলেছে শহরবাসী। এতে যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে অনেকটাই সময় বাঁচবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে হাওড়া থেকে এসপ্ল‌্যানেড রুটে এবং শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ দু’দিকেই অফিস টাইমে ১২ মিনিটে অন্তর পরিষেবা মেলে। দিনের বাকি সময়ে মিনিট পনেরো অন্তর মেট্রো চলে। কিন্তু এই দুই রুট একসঙ্গে জুড়ে গেলে ব্যস্ত সময়ে ৮ মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাওয়া যাবে বলে জানা যাচ্ছে। যদিও এটা একেবারেই প্রাথমিক সিদ্ধান্ত, পরবর্তীতে যাত্রী সংখ্যা দেখে সময়ের ব্যবধান কমানো বা বাড়ানো হতে পারে বলে জানাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ (Kolkata Metro)।

হাওড়া থেকে শিয়ালদহ পৌঁছতে সড়কপথে প্রায় আধ ঘণ্টার বেশি সময় লাগে। কোনও বিশেষ মিটিং মিছিল কিংবা হেভি ট্রাফিক থাকলে সেটা ৪৫ মিনিট ছাড়িয়ে যায়। সেখানে মেট্রোতে লাগবে মাত্র ১১ মিনিট। অফিস টাইমের বাইরে ১০ এবং ১৫ মিনিট অন্তর মেট্রো মিলবে।

Related articles

আজমেরে ভিডিও কলে নিট পরীক্ষার প্রশ্নপত্র দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি

দেশজুড়ে নিট(NEET) পরীক্ষা নিয়ে তোলপাড়ের মাঝেই ফের পরীক্ষার আগের দিন আজমেরে ভিডিও কলে নিট পরীক্ষার প্রশ্নপত্র দেখিয়ে ৩০...

বর্ষণমুখর রবিবাসরীয় সকাল, ১১টা বাজতেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতাসহ পার্শ্ববর্তী জেলায়!

আন্তর্জাতিক যোগ দিবসের সকালে আকাশে মেঘের দেখা মিললেও বৃষ্টির (Rain) ভ্রুকুটি ততটা জোরালো ছিল না।রাজ্যের বিভিন্ন প্রান্তে খোলা...

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...