Tuesday, June 23, 2026

স্কুলে গুলির আতঙ্ক! শিক্ষকের উপর হামলার চেষ্টা দশম শ্রেণীর ছাত্রের

Date:

Share post:

নজিরবিহীন ঘটনা ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার চোরেশ্বর হাইস্কুলে। ক্লাসে দুষ্টুমি করায় শিক্ষকের কাছে চড় খেয়ে রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠে দশম শ্রেণীর ছাত্র নিলাঞ্জন দোলাই। অভিযোগ, কিছুক্ষণের মধ্যেই সে লোডেড ৯ মিমি পিস্তল, ছুরি ও পাঞ্চ জাতীয় অস্ত্র নিয়ে স্কুলে ঢুকে শিক্ষককে লক্ষ্য করে হামলার চেষ্টা চালায়। আতঙ্কে ছত্রভঙ্গ হয়ে পড়েন ছাত্রছাত্রী থেকে শিক্ষকরা।

বিদ্যালয়ের একাধিক সূত্রের দাবি, ইতিহাসের ক্লাস চলাকালীন সহপাঠীদের বিরক্ত করছিল নিলাঞ্জন। শিক্ষক পরিমল আট্টে বাধা দিলে প্রথমে তাকে এক চড় মারেন। অপমানিত হয়ে নিলাঞ্জন প্রধান শিক্ষকের কাছে অভিযোগ জানালেও তা গুরুত্ব দেওয়া হয়নি। টিফিনের সময় স্কুল থেকে বেরিয়ে গিয়ে অস্ত্র হাতে ফিরে আসে সে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, তখন রীতিমতো সিনেমার ভিলেনের মতো আচরণ করতে থাকে ওই ছাত্র।

অভিযোগ, শিক্ষককে দেখে সরাসরি তাড়া করতে শুরু করে নিলাঞ্জন। সহপাঠীরা বাধা দিলে সে স্কুল থেকে বেরিয়ে যায় এবং শিক্ষক পরিমল আট্টের ভাড়া বাড়ির দিকে ছুটে যায়। আতঙ্কের আবহ তৈরি হলেও তার আগেই সিভিক ভলেন্টিয়ার এবং থানার ওসি মিলে নিলাঞ্জনকে পাকড়াও করেন। শিক্ষক লিখিত অভিযোগ দায়ের করার পরই বেলিয়াবেড়া থানার পুলিশ নিলাঞ্জনকে আটক করে। মঙ্গলবার দুপুরে তাকে ঝাড়গ্রাম জুভেনাইল কোর্টে পেশ করা হয়। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন- মধ্যমগ্রাম বিস্ফোরণে পরকীয়া-যোগ! প্রেমিকার স্বামীকে খুনের ছক কষেছিল সচ্চিদানন্দ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...