Friday, May 1, 2026

নেপালের সঙ্গেও দ্বন্দ্বে মোদি! চিন-বাণিজ্য ইস্যুতে ‘নতুন’ সীমান্ত সমস্যা

Date:

Share post:

চীনের সঙ্গে নতুন করে বাণিজ্য শুরু করতে গিয়ে একের পর এক ধাক্কা ভারতের উপর। একদিকে ভারত চিনের বাণিজ্যিক (Indo-China trade) সম্পর্কে আশঙ্কায় পড়ে আমেরিকার অর্থনৈতিক চাপ তো রয়েছেই। সেই সঙ্গে এবার যুক্ত হল সীমান্ত নিয়ে নেপালের (Nepal) আপত্তি। যদিও ভারতের বিদেশ মন্ত্রক দাবি করেছে, সীমান্ত নিয়ে নেপালের সঙ্গে যে কোনও সমস্যায় আলোচনায় প্রস্তুত ভারত সরকার।

চীনের বিদেশ মন্ত্রী ওয়াং ইউ-এর (Wang Yi) সঙ্গে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের (S Jaishankar) বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়, ভারতের তিনটি অংশ লিপুলেখ পাস, সিপকি লা পাস, নাথু লা পাস দিয়ে যৌথ বাণিজ্য চালু হবে। এই সিদ্ধান্তের পরই নেপালের (Nepal) বিদেশ মন্ত্রক আপত্তি জানায়। এই লিপুলেখ পাস (Lipulekh Pass) দিয়ে বাণিজ্য সম্পর্কে আপত্তি জানায় পাহাড়ের প্রতিবেশী।

নেপালের তরফে দাবি করা হয়, লিপুলেখ এলাকা দিয়ে কোনও ধরনের যাতায়াত বা সড়ক তৈরি – ইত্যাদি কাজে নিষেধাজ্ঞা নেপাল আগেই জারি করেছিল। একই সর্তকতা চীনকেও তারা জানিয়েছিল। ফের একবার সেই সতর্কতা মনে করিয়ে দেওয়া হয় ভারতের মোদি সরকারকে।

আরও পড়ুন: আমাদের বেতন কোথায়: নীতীশকে দেখে বিক্ষোভে ফেটে পড়লেন মাদ্রাসা শিক্ষকরা

নেপালের বিবৃতির পরই পাল্টা ভারতের তরফে জানানো হয়েছে, ভারত ১৯৫৪ সাল থেকে চীনের সঙ্গে যোগাযোগ স্থাপনে যে পথ ব্যবহার করত সেই লিপুলেখ পাসই (Lipulekh Pass) আবার ব্যবহার করা হচ্ছে উভয় পক্ষের উন্নতির জন্য। সেইসঙ্গে এই লিপুলেখ নিয়ে নেপাল যে অধিকারের দাবি তুলেছে তাকেও খারিজ করে দেওয়া হয়। সীমান্ত সমস্যায় গঠনমূলক আলোচনারও আহ্বান জানানো হয় নেপালকে।

Related articles

মমতার অভিযোগ সত্য প্রমাণিত, বিজেপির বিক্ষোভে শামিল যুবক ‘বহিরাগত’

তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অভিযোগই সত্য প্রমাণিত হল। বৃহস্পতিবার সাখওয়াত মেমোরিয়ালের সামনে হাঙ্গামা করা যুবক...

তৃণমূল ভবনে মে দিবস: শ্রমিক অধিকার ও ভোট লুটে বিজেপিকে আক্রমণ দোলা সেনের

নির্বাচন আবহে ভোট কারচুপির ছাপ শ্রমিক দিবসেও। যেভাবে কেন্দ্রের মোদি সরকার নির্বাচনে নাগরিকদের ন্যায্য ভোটাধিকার হরণ করেছে, সেভাবেই...

সুপ্রিম-নির্দেশের পরেও এত দেরি! অবশেষে EPF-র ন্যূনতম পেনশন

২০২২ সালে সুপ্রিম কোর্ট (Supreme Court) নির্দেশ দিয়েছিল বেতনের হিসাবে বাড়াতে হবে ন্যূনতম এপিএফ (EPF) পেনশন। চার বছর...

ভয় পাচ্ছেন মোদি! ‘মাতৃভূমি’ মুক্তি পিছতেই কেন্দ্রকে তোপ ইউটিউবার ধ্রুবর!

ফের পিছিয়ে গেল সলমন খানের (Salman Khan) আগামী ছবি 'মাতৃভূমি'র মুক্তির দিনক্ষণ। ছবিতে গালওয়ান প্রসঙ্গ ও চিন বিরোধী...