Sunday, June 14, 2026

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

Date:

Share post:

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক ভূমিধসের কারণে উত্তরাখণ্ড জুড়ে ১৫৫টি সড়ক বন্ধ হয়ে যায়। জাতীয় সড়ক কর্তৃপক্ষ দীর্ঘক্ষণের প্রচেষ্টায় রাস্তা পুনরায় চলাচলের যোগ্য করে তোলে। কিন্তু মৌসম ভবন (IMD) জানিয়েছে, আগামী রবিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে গোটা উত্তরাখণ্ড জুড়ে কমলা সতর্কতা জারি করা হয়েছে। ফলে দুর্যোগের কারণে যে কোনও মুহূর্তে চারধাম যাত্রা বন্ধের আশঙ্কা করছেন পর্যটক থেকে পুণ্যার্থীরা।

শুক্রবার বাগেশ্বর ও চম্পাবন্তের পাশাপাশি উধম সিং নগরেও ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি হয়েছে। শনিবারও বৃষ্টি চলবে।নৈনিতাল, দেরাদুন, হরিদ্বার, চামোলিতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বৃষ্টিপাত হয়েছে বলে সে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের (SDRF) তরফে জানানো হয়েছে।

Related articles

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...