Saturday, February 7, 2026

মোদির কর্মসূচির আমন্ত্রণ পত্রে ‘বিরোধী দলনেতা’ শুভেন্দু-শমীক দুজনেই!

Date:

Share post:

বাংলায় ভোটের আগে রাজনীতি করতে প্রায় দেড় যুগ আগে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘোষিত রেল প্রকল্পের উদ্বোধন করে রাজ্যের মানুষের মন পাওয়ার চেষ্টা নরেন্দ্র মোদির (Narendra Modi)। শুক্রবার তিন মেট্রো রুটের সূচনা আগেই আমন্ত্রণ পত্র ঘিরে বিতর্ক। বিজেপি সরকারের (BJP Government) রেল মন্ত্রক (Railway ministry) জানেই না রাজ্যের ‘বিরোধী দলনেতা’র নাম! কলকাতা মেট্রোর (Kolkata Metro) তরফে আয়োজিত এদিনের কর্মসূচির আমন্ত্রণ পত্র দেখা গেল পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা হিসেবে হিসেবে শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) ও শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya) দুজনেরই নাম রয়েছে! বিষয়টি প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তখন তিনি বাজেট প্রস্তাবের পাশাপাশি এই প্রকল্পগুলিতে অর্থ বরাদ্দ করে কাজ শুরু করিয়েছিলেন। কিন্তু মোদি সরকার ক্ষমতায় আসার পর এইসব প্রকল্পের টাকা অনেকটাই কমিয়ে দেয়। এবার বাংলায় বিধানসভা নির্বাচন আসতেই সেই মেট্রো প্রকল্পের উদ্বোধন করে ভোট বাক্স ভারতে উদ্যোগী হয়েছে বিজেপি সরকার। সেই কর্মসূচির আমন্ত্রণপত্রে উল্লিখিত শুভেন্দু – শমীকের পদের গণ্ডগোল রীতিমতো হাসাহাসি শুরু রাজনৈতিক মহলে। রাজ্যের বিরোধী দলনেতা কে কিংবা বঙ্গবিজেপির রাজনৈতিক নেতাদের কার কোন পদ রয়েছে এই সম্পর্কে কেন্দ্রের অধীনস্থ রেলমন্ত্রকের অজ্ঞ? প্রবল সমালোচনার জেরে চাপের মুখে মেট্রো কর্তৃপক্ষ পরবর্তীতে ওই আমন্ত্রণপত্র বাতিলের কথা জানিয়েছে।

spot_img

Related articles

ফের হামলার আশঙ্কা, অফিস খালি করল বাংলাদেশের ‘ডেলি স্টার’

ফের হামলার আশঙ্কায় নিজেদের সদর দফতর খালি করে দিল বাংলাদেশের(Bangladesh)দৈনিক সংবাদপত্র ডেলি স্টার(Daily Star)। শুক্রবার বিকেলে অফিস থেকে...

তাপমাত্রা নেমে রেকর্ড গড়ার পথে: ফেব্রুয়ারিতে জমজমাট উইকএন্ড

মাঘের শীতে স্বস্তি বঙ্গে। ফেব্রুয়ারিতে গত তিনদিনে তাপমাত্রা যেভাবে কমছে তাতে নতুন রেকর্ড তৈরি হওয়ার সম্ভাবনা দেখছেন আবহাওয়াবিদরা।...

বিধানসভায় বিতর্কিত মন্তব্য! অগ্নিমিত্রার বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিশ নিয়ে উত্তপ্ত অধিবেশন

সংখ্যালঘুদের নিয়ে ন্যাক্কারজনক মন্তব্যের জেরে শনিবার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিশ বিধানসভায় (Assembly)। শুক্রবার, সংখ্যালঘু উন্নয়ন...

ইউ টার্ন পিসিবির, ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলার পথ খুঁজছে পাকিস্তান

পাকিস্তান বনাম নেদারল্যান্ডস ম্যাচ দিয়েই হল টি২০ বিশ্বকাপের(T20 World Cup) বোধন। কিন্ত ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার কথা...