Sunday, April 26, 2026

জয়েন্ট এন্ট্রান্সের নয়া মেধাতালিকা প্রকাশ করার সুপ্রিম-নির্দেশ

Date:

Share post:

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (JEE) নতুন মেধা তালিকা প্রকাশ করতে বলে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশে স্থগিতাদেশ জারি করল দেশের সর্বোচ্চ আদালত। শুক্রবার প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চের তরফে এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে।

রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, এর ফলে জয়েন্টের ফল প্রকাশে আর কোন বাধা রইল না। তিনি বলেন, “রাজ্য এবার জয়েন্টের মেধা তালিকা প্রকাশ করে কাউন্সেলিং ভর্তি প্রক্রিয়া শুরু করতে পারবে।”

কলকাতা হাই কোর্টের বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ জয়েন্টের (JEE) মেধা তালিকা প্রকাশে স্থগিতাদেশ দিয়েছিলেন। রাজ্য সরকারের তরফে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে পালটা মামলা করা হয়। শুক্রবার সেই মামলাতেই স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। এদিকে ফল প্রকাশ করতে তড়িঘড়ি আজকেই বৈঠকে বসছেন জয়েন্ট বোর্ডের আধিকারিকরা।

Related articles

হোয়াইট হাউসে বন্দুকবাজের হানা, অল্পের জন্য রক্ষা পেলেন ট্রাম্প!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের Donald Trump) সামনেই চলল গুলি, শনিবার রাতে হোয়াইট হাউসের (White House) নৈশভোজে বন্দুকবাজের হানা।...

এই আপ সাংসদদের ১০টা ভোটও জেতার ক্ষমতা নেই: ধুইয়ে দিলেন ওমর

জাতীয় রাজনীতিতে সাত আপ সাংসদের দলবদল নিয়ে যখন জোর চর্চা তখন এই সাংসদদের বিন্দুমাত্র গুরুত্ব দিতে নারাজ ন্যাশনাল...

‘চলমান ধ্যান’, উৎপল সিনহার কলম

হাঁটার চেয়ে ভালো ব্যায়াম আর নেই। পাশাপাশি থাকবে সাঁতার। কিন্তু পিছন দিকে হাঁটা? এটাও কি ভালো ব্যায়ামের মধ্যে...

বসিরহাটে দক্ষিণে বিজেপির ‘ডাক্তার’ প্রার্থী আদতে নেপালের কম্পাউন্ডার! বিস্ফোরক অভিষেক

ভোটের মুখে বসিরহাট দক্ষিণে চড়ল রাজনৈতিক উত্তাপ। শনিবার উত্তর গুলাইচণ্ডী ময়দানে তৃণমূলের মেগা সভা থেকে পদ্ম-প্রার্থীর ডাক্তার পরিচয়কে...