Friday, June 5, 2026

JEE মেধাতালিকায় প্রথম ও দশম কী পড়বেন? জানালেন নিজেরাই

Date:

Share post:

আইনি জটিলতা কাটিয়ে অবশেষে শুক্রবার দুপুরে প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের(JEE) ফল। গত ২৭ এপ্রিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স(JEE) পরীক্ষা হয়েছিল। পরীক্ষার ১১৭ দিনের মাথায় ফল প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় রাজ্যের মধ্যে প্রথম হয়েছেন ডন বসকোর অনিরুদ্ধ চক্রবর্তী (Aniruddha Chakraborty)। অনিরুদ্ধ বলেন, আইআইটিতে পড়ার সিদ্ধান্ত আগেই নিয়ে নিয়েছিলেন তিনি, তাই তাঁর কোনও সমস্যা হয়নি। বলেন, “আমাদের অ্যাডমিশন প্রসেস আগেই শুরু হয়ে গিয়েছিল, এক মাস হল ক্লাসও শুরু হয়েছে”। তিনি কী বিষয় নিয়ে এগোবেন ভবিষ্যতে, সেই নিয়ে প্রশ্ন করা হলে অনিরুদ্ধ বলেন, “আমার ইচ্ছে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার, সেই বিষয়েই আগ্রহ রয়েছে”। তবে ফলপ্রকাশে দেরি হওয়ায় তিনি ইতিমধ্যেই ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি নিয়ে পড়াশোনা শুরু করেছেন।

এদিকে জয়েন্টের(KEE) মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও কাউন্সেলিং-এ অংশ গ্রহন করবেন না বর্ধমানে কৃতি ছাত্র অর্ক বন্দ্যোপাধ্যায়। রেজাল্ট প্রকাশে দেরি কখনই কাম্য নয় -জানালেন জয়েন্টে দশম স্থানাধিকারী বর্ধমানের অর্ক। জানান,আরও ভালোভাবে সমগ্র বিষয়টি পরিচালনা করা উচিত ছিল। ইতিমধ্যেই অর্ক আইআইটি খড়গপুরে ভর্তি হয়ে পঠনপাঠন শুরু করে দিয়েছেন তাই কাউন্সেলিংয়ে তিনি অংশগ্রহন করবেন না।

দ্বিতীয় হয়েছেন কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলের সাম্যজ্যোতি বিশ্বাস।
তৃতীয় ও চতুর্থ দিল্লি পাবলিক স্কুলের (রুবি পার্ক) দিশান্থ বসু ও অরিত্র রায়। পঞ্চম স্থানে রয়েছেন দুর্গাপুরের তৃষাণজিৎ দলুই।

Related articles

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...

প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের গতি আনতে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল রাজ্য সরকার (State Goverment)। অর্থ...