Monday, April 27, 2026

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

Date:

Share post:

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও আদতে বাংলা বিরোধী বিজেপি স্বাধীনতা সংগ্রামে বাঙালির অবদানকে মুছে ফেলতে চায়, তার প্রমাণ স্বাধীনতা সংগ্রামীর (freedom fighter) পেনশন (pension) আটকে দেওয়া। বিজেপির বঙ্গ বিরোধিতার শিকার উত্তর ২৪ পরগনার স্বাধীনতা সংগ্রামী সতীশচন্দ্র দাস।

দীর্ঘদিন পেনশন না পেয়ে আদালতের দ্বারস্থ বৃদ্ধ সতীশচন্দ্র দাস। মামলায় স্বাধীনতা সংগ্রামী পেনশনের বিষয়ে রাজ্য কি পদক্ষেপ করেছে, তা জানতে চেয়েছিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। শুক্রবার এই সংক্রান্ত মামলায় রাজ্যের তরফে এডভোকেট জেনারেল (এজি) কিশোর দত্ত জানান, ২০২১ সালে এই বিষয় কেন্দ্রকে তথ্য ও নথি পাঠানো হলেও সম্প্রতি কেন্দ্রে জানিয়েছে যে মামলাকারীদের পেনশনের (pension) আবেদন খারিজ করা হয়েছে। আইনজীবীর আরও দাবি, দ্রুত এই সমস্যার সমাধান করা হবে।

এজি এদিনের শুনানিতে জানান, যেহেতু মামলাকারী দাবি করেছেন তিনি খুলনা (Khulna) জেলে বন্দি ছিলেন, এক্ষত্রে সেই তথ্য সংগ্রহ করতে সমস্যা হচ্ছে। এনিয়ে দু’সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য।

আরও পড়ুন: নতুন রঙ নতুন আনন্দ: বাংলার দুর্গাপুজোকে মোদির বন্দনায় কটাক্ষ তৃণমূলের

শতবর্ষ পার করা সতীশচন্দ্র বর্তমানে অসুস্থ ও শয্যাশায়ী। কিন্তু পেনশন না মেলায় আদালতের দ্বারস্থ হন। তাঁর করা মামলায় ২০২০ সালে আদালত নির্দেশ দিয়েছিল, নথিপত্র যাচাই করে পেনশনের (pension) বিষয় পদক্ষেপ করতে হবে প্রশাসনকে। প্রয়োজনীয় নথিপত্র পাঠাতে হবে কেন্দ্রের কাছে এবং কি সিদ্ধান্ত নেওয়া হল, তা জানাতে হবে। কিন্তু অভিযোগ এপর্যন্ত সেই পেনশন চালু হয়নি। পাঁচ বছর পরেও আদালতের নির্দেশ পালন না হওয়ায় আদালত অবমাননার মামলা দায়ের করেন সতীশচন্দ্র।

Related articles

ভোটের জন্য কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ, বিধিনিষেধ জারি গণনার দিনেও

২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচনে(second phase of election) ৭ জেলার ১৪২টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এর মধ্যে...

প্রচারের শেষ দিনে কলকাতায় একাধিক পদযাত্রা মমতার, জেলা কর্মসূচিতে অভিষেক

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রচারের শেষ দিনে সোমবার মহানগরীতে একাধিক পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল...

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...