Saturday, June 6, 2026

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

Date:

Share post:

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়। তৃণমূল এতদিন ধরে সেই ভুল ধরিয়ে দিয়ে এসেছে। তাই কলকাতায় সভা করতে এসে যে অনুপ্রবেশ (illegal infiltration) ইস্যু ধোপে টিকবে না, জানতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তাই বিশ্বের একাধিক দেশের উদাহরণ দিয়ে অনুপ্রবেশের সাফাই দেন মোদি। পাল্টা শাহর ব্যর্থতার মুখোশ খুলল তৃণমূল।

দমদমে বিজেপির সভামঞ্চ থেকে মোদি দাবি করেন, আজকাল আপনারা দেখেছেন যে সব দেশকে উন্নত বলা হয়, যাদের ধনসম্পত্তির খামতি নেই, সেখানে অনুপ্রবেশকারীদের (illegal immigrant) বিরুদ্ধে অভিযান চলছে। এই দেশেও অনুপ্রবেশকারীদের আর থাকার জায়গা হবে না।

পাল্টা ভারতে অনুপ্রবেশ যে অমিত শাহর বিএসএফ-এর (BSF) ব্যর্থতায়, তা মনে করিয়ে দিয়ে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের প্রশ্ন, তাহলে যে সকল অনুপ্রবেশের ঘটনা ঘটছে, তা কাদের ব্যর্থতায়? বিএসএফ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অধীনে। তারপরও সীমান্ত সুরক্ষা ব্যবস্থা নড়বড়ে কেন? কার ব্যর্থতা? আপনি যা বলছেন, তাতে আপনার স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আপনি অনাস্থা প্রকাশ করছেন।

আরও পড়ুন: রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

মোদি নিজের বক্তৃতায় দাবি করেন বাংলার মানুষ, কলকাতার মানুষ সময়ের থেকে আগে ভাবার ক্ষমতা রাখেন। তারপরেও অনুপ্রবেশের দায় বাংলার উপর চাপানোর চেষ্টা করতেই পাল্টা কুণাল ঘোষের দাবি, কী করে নিরাপত্তার ফাঁক গলে জঙ্গিরা ঢুকে নিরীহ নাগরিকদের উপর হামলা চালাচ্ছে। বিজেপির দেশরক্ষার ধারণা মানে শুধু দোষ চাপানো আর ভণ্ডামি। বাংলার দিকে আঙুল তোলার আগে নিজেদের সীমান্ত নিরাপত্তার ভয়াবহ ব্যর্থতার জবাব দিন।

Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...