Friday, June 5, 2026

পূর্ব ভারতের ইতিহাসে প্রথম! হাড়ের ব্যাঙ্ক চালু হচ্ছে SSKM হাসপাতালে

Date:

Share post:

আরও এক ধাপ এগোল বাংলা। পূর্ব ভারতের ইতিহাসে এই প্রথম। চালু হচ্ছে হাড়ের ব্যাঙ্ক। এসএসকেএমের অ্যানেক্স শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে হাড়ের ব্যাঙ্ক অর্থাৎ বোন ব্যাঙ্ক গড়ে তোলা হবে। শুক্রবার এর আনুষ্ঠানিক ঘোষণা করল স্বাস্থ্য দফতর। জারি করা হয়েছে নির্দেশিকা। স্বাস্থ্যভবন জানিয়েছে, পিজি-র অধিকর্তার পাঠানো প্রস্তাব অনুযায়ী বোন ব্যাঙ্ক গড়ে তোলা হবে বর্তমান পরিকাঠামো ও লোকবলকে সম্বল করেই। ব্যাঙ্ক চালু হলে পূর্ব ভারতের অন্যান্য হাসপাতালের তুলনায় এটি চিকিৎসা ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

কী সুবিধা হবে বোন ব্যাঙ্ক চালু হলে?
হাড়ের ব্যাঙ্ক চালু হলে দুর্ঘটনা বা চিকিৎসা সংক্রান্ত জটিল পরিস্থিতিতে রোগীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে যাদের হাত বা পা ভেঙে গিয়েছে, ক্যান্সার বা সংক্রমণের কারণে হাড় কেটে বাদ দিতে হয়েছে, তাদের ক্ষেত্রে সংরক্ষিত হাড় প্রতিস্থাপন জীবন রক্ষাকারী ভূমিকা নিতে পারে।
এই ব্যাঙ্কের মাধ্যমে সংরক্ষিত হাড় ব্যবহার করে রোগীদের দুটি ধরণের চিকিৎসা সুবিধা দেওয়া সম্ভব
* দুর্ঘটনা বা আঘাতজনিত হাড় ভাঙার ক্ষেত্রে প্রতিস্থাপন।
* চিকিৎসা সংক্রান্ত কারণে কেটে ফেলা হাড়ের পুনর্বাসন।

শম্ভুনাথ পন্ডিত হাসপাতালে হাড়ের ব্যাঙ্ক গড়ে ওঠার ফলে, ভবিষ্যতে উত্তর-পূর্ব ও পূর্ব ভারতের রোগীরা স্থানীয় চিকিৎসা সুবিধার সুবিধা পাবেন।

Related articles

চন্দ্রনাথ খুনে নয়া মোড়! ফের যোগীরাজ্য থেকে গ্রেফতার ১

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) প্রাক্তন আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) হত্যাকাণ্ডের তদন্তে এবার নয়া মোড়। ফের যোগীরাজ্যের...

কোটি টাকার প্রতারণা, সোহমের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর!

অভিনেতা সোহম চক্রবর্তীর (Soham Chakraborty) বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগে চারু মার্কেট থানায় (Charu Market Police Station) দায়ের এফআইআর।...

অভিযুক্তর কোমরে দড়ি পরিয়ে ‘ইচ্ছাকৃত সম্মানহানি’ কেন? রাজ্যের কাছে রিপোর্ট তলব হাই কোর্টের

অভিযুক্তের উপর অনেক রাগ-ক্ষোভ থাকতে পারে। অভিযুক্তকে গ্রেফতার করতে পারে পুলিশ কিন্তু ইচ্ছাকৃত ভাবে তাঁর সম্মানহানি করতে পারে...

ফের অপরিবর্তিত রেপো রেট! লোনের EMI কি কমল?

এবারও রেপো রেট (RBI Repo Rate) অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। কোনও বদল...