Sunday, June 7, 2026

আইন কলেজ গণধর্ষণে ৫৮ দিনে চার্জশিট পেশ: নাম মনোজিৎ-সহ চারজনের

Date:

Share post:

কসবা আইন কলেজে ছাত্রীর গণধর্ষণের ঘটনার ৫৮ দিনের মাথায় চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ। শনিবার আলিপুর আদালতে প্রায় সাড়ে ছশো পাতার চার্জশিট (chargesheet) পেশ করা হয়। সেখানে মূল অভিযুক্ত প্রাক্তন পড়ুয়া মনোজিৎ মিশ্রর পাশাপাশি গ্রেফতার হওয়া আরও তিনজনের নাম রয়েছে। রাজ্যের নারী-অপরাধে চূড়ান্ত শাস্তির পক্ষে রাজ্য প্রশাসন। ঠিক যেভাবে আইন কলেজের গণধর্ষণের (gang rape) ঘটনায় অভিযোগ দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে অপরাধী গ্রেফতার করে কলকাতা পুলিশ, সেভাবেই দ্রুত নির্যাতিতাকে বিচার দেওয়ার জন্য দ্রুত চার্জশিট পেশ পুলিশের।

চলতি বছরের ২৬ জুন কসবার সাউথ ক্যালকাটা ল কলেজের (South Calcutta Law College) এক ছাত্রী কলেজ ক্যাম্পাসের মধ্যে গণধর্ষণের অভিযোগ করেন। ২৫ জুন কলেজে ফর্ম ফিলাপের পরে কলেজেরই প্রাক্তন পড়ুয়া আইনজীবী মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন ওই ছাত্রী। সেই সময়ে আরও দুই পড়ুয়া জেব আহমেদ ও প্রমিত মুখোপাধ্যায় পাহারায় থেকে মনোজিৎকে সাহায্য করে বলে অভিযোগ। সেই কারণেই গণধর্ষণের ধারা দিয়ে তদন্ত শুরু করে পুলিশ। সেই সঙ্গে সেই সময়ে উপস্থিত থেকে নিরাপত্তায় গাফিলতিতে গ্রেফতার হন বেসরকারি সংস্থার নিরাপত্তা রক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: বাংলার ‘ফাইল’ খুলতে এসে খুলে গেল বিবেকের জ্ঞান: জানেন না অবনীন্দ্রনাথের নাম!

অভিযোগ দায়েরের ৫৮ দিনের মাথায় আলিপুর আদালতে সাড়ে ছশো পাতার চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ (Kolkata Police)। মনোজিতের বিরুদ্ধে ৯টি ধারায় মামলা দায়ের হয়েছে। বাকি দুই পড়ুয়ার বিরুদ্ধে ৬টি ধারা ও নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে ৭ টি ধারায় মামলা দায়ের হয়েছে।

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...