Saturday, June 27, 2026

আর জি কর মামলা: সুদীপ্ত রায়ের বাড়িতে CBI তল্লাশি

Date:

Share post:

আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে (R G Kar Madical College And Hospital) আর্থিক নয়ছয়ের তদন্তে শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়কে (Sudipta Roy) জিজ্ঞাসাবাদ করতে তাঁর বাড়িতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। শনিবার দুপুরে সিবিআই (CBI)-র দুই আধিকারিক সুদীপ্তের সিঁথির বাড়িতে যান। যদিও তৃণমূল বিধায়ক বাড়িতে নেই বলে খবর। তিনি ফিরলে CBI আধিকারিকরা তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারেন।

শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক আর জি করের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন। আর জি করের তরুণী পড়ুয়া-চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার পর সুদীপ্তকে তার জায়গায় আনা হয় ডা. শান্তনু সেনকে।

গত বছর ৯ অগাস্ট সকালে আরজি ক র মেডিক্যাল কলেজের চারতলায় সেমিনার হলে তরুণী চিকিৎসকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। ওই দিনই আর জি কর হাসপাতালে যান সুদীপ্ত। এর আগে গত বছর সেপ্টেম্বর মাসে সিবিআইয়ের অপরাধদমন শাখা তাঁর সিঁথির বাড়িতেই তল্লাশি চালায়।

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...