Monday, May 11, 2026

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

Date:

Share post:

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু করতে চাইছে কেন্দ্রের শিক্ষা মন্ত্রক। সেই লক্ষ্যে এবার স্নাতক স্তরে গণিতে বৈদিক গণিত (Vedic Math) আনার প্রক্রিয়া শুরু করা হল। বৈদিক গণিতের কাল গণনা, উদ্ভাবনী তত্ত্ব ও জ্যামিতির বিষয়গুলি এবার স্নাতক স্তরের পাঠক্রমে অন্তর্ভুক্ত করার জন্য সুপারিশ করা হল।

এর আগে এনসিইআরটি (NCERT) পড়ুয়াদের পাঠক্রমে বৈদিক গণিতকে পাঠক্রমের অন্তর্ভুক্ত করার প্রস্তাব পেশ করেছিল। যোগীরাজ্যে আইআইটি এলাহাবাদে বিটেক পাঠক্রমেও বৈদিক গণিত, কৌটিল্যের অর্থনীতিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবার সেই পথে দেশের স্নাতক (Graduation level) শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে চলেছে।

একদিকে ইউজিসি (UGC) প্রস্তাব করেছে মেজর, মাইনর, স্কিল নির্ভর ও ভ্যালু অ্যাডেড শিক্ষা ব্যবস্থার। সেই প্রস্তাবে ইউজিসি-র প্রস্তাবনা ভারতীয় বীজগণিতের উদ্ভাবনী, স্থানান্তর ও প্রয়োগ, কাল গণনা, মহাজাগতিক সময় গণনাকে পাঠক্রমের অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। যার মধ্যে বিষ্ণু বর্ষ, শিব বর্ষ নিয়ে পড়বে স্নাতকের (Graduation) পড়ুয়ারা। আধুনিক জিএমটি ও আইএসটি-র শুরু থেকে পড়ার প্রস্তাব করা হয়েছে।

আরও পড়ুন: আইন কলেজ গণধর্ষণে ৫৮ দিনে চার্জশিট পেশ: নাম মনোজিৎ-সহ চারজনের

কোয়ান্টাম থেকে অ্যালগোরিদমের রহস্য ভেদ করতে ভারতীয় পড়ুয়ারা উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিদেশে পাড়ি দিতে বাধ্য হচ্ছে। কানাডা, আমেরিকা, জার্মানির মতো দেশ ছাড়া ভারতীয় আইআইটি, আইআইএসইআর পড়ুয়াদের গবেষণার কোনও জায়গা নেই এই দেশে। সেখানে ভারতীয় শিক্ষা ব্যবস্থা, বিশেষত গণিতের শিক্ষায় অতীতে হাঁটার পথে ইউজিসি।

Related articles

সুরক্ষা বেষ্টনী থেকে মুক্তি, কুনো জাতীয় উদ্যানে বাড়ল চিতার সংখ্যা

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব সোমবার দুটি বতসোয়ানার চিতা বাঘকে (Botswana cheetahs) কুনো জাতীয় উদ্যানের (Kuno National Park...

IPL: প্লে-অফের আশা শেষ, পাণ্ডিয়া-মুম্বই ইন্ডিয়ান্স সম্পর্কেও ইতি?

মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) সম্পর্কের ভাঙন নিয়ে জল্পনা তুঙ্গে। ইনস্টাগ্রাম পেজে নিজের দল মুম্বই ইন্ডিয়ান্সকে...

নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠকে ৬ সিদ্ধান্ত: সামাজিক প্রকল্প বন্ধ না হওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর

রাজ্যে প্রথম বিজেপি সরকার গঠিত হওয়ার পর প্রথম মন্ত্রিসভার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নের এই...

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ-বিহার থেকে গ্রেফতার ৩! পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে গ্রেফতার ৩ দুষ্কৃতী। তিন জনের মধ্যেই রয়েছে শার্প শ্যুটারও। এই ঘটনায় শুভেন্দু-সহ...