Tuesday, April 21, 2026

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

Date:

Share post:

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই মিড-ডে মিলের পাতে পড়ছে ইলিশ ভাপা থেকে শুরু করে ইলিশ মাছ ভাজা। দক্ষিণ ২৪ পরগনার ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে ভালবাসা দিয়ে শিক্ষকরা সাজালেন এক অনন্য ইলিশ উৎসব। দুপুরে পেট পুরে ইলিশ ভাপা, ইলিশ ভাজা আর ইলিশের তেল দিয়ে একথালা ভাত খেল খুদেরা।

ফলতা ব্লকের শ্যামসুন্দরপুর, রাজারামপুর, জালালপুর, তারাগঞ্জ, জাফরপুর ও উত্তর বাসুল্লাট এলাকার মৎস্যজীবী ও সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলের এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা ৪২৫ জন। প্রায় ৯০ বছরের পুরনো এই বিদ্যালয়। বর্তমানে শিক্ষক রয়েছেন সাতজন। বিদ্যালয়ের জমি দান করেছিলেন প্রভাকর মল্লিক, মোট ২২ শতক জমি। দীর্ঘ ইতিহাসের এই বিদ্যালয়ের কৃতিত্বও গর্বের। ২০১৫ সালে জেলার সেরা স্কুল হিসেবে স্বীকৃতি পেয়েছিল এটি। ২০১৭ সালে বিদ্যালয় নিজস্ব কৃতিত্ব ও শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পায় যামিনী রায় পুরস্কার। পরে ২০২২ সালে প্রধান শিক্ষক তিলক নস্কর পান শিক্ষারত্ন পুরস্কার।  প্রধান শিক্ষক তিলক নস্কর জানিয়েছে, মিড-ডে মিলের একঘেয়েমি কাটাতে এবং ছাত্রছাত্রীদের আনন্দ দিতে এমন আয়োজন ভবিষ্যতেও করা হবে।  স্কুলের শিক্ষক জয়দেব নস্কর বলেন, ছাত্র-ছাত্রীদের আমরা সন্তানের মতো মনে করি। সেভাবেই তাদের শিক্ষা দান করি। এমনকী বিভিন্ন সময় নানা উদ্যোগ নেওয়া হয়। তারই অংশ হিসেবে এবারের ইলিশ উৎসব। বাড়িতে প্রায় দিন ডাল-ভাত খেতে হয়, কিন্তু ইলিশ মাছ ধরা-ছোঁয়ার বাইরে। তাই স্কুলে ভালবাসা দিয়ে সাজানো এই ইলিশ উৎসবের আয়োজন পেয়ে চেটেপুটে খেল তারা।

আরও পড়ুন- আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ফের নন্দীগ্রামে পুলিশ পর্যবেক্ষক বদল নির্বাচন কমিশনের

ফের ভোটের মুখে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে পুলিশ পর্যবেক্ষক বদল করল নির্বাচন কমিশন (Election Commi)। ২৩ এপ্রিল ভোটের ঠিক...

এক মাসে একাধিক ঘটনা, খাদ্য নিরাপত্তায় বড়সড় ব্যর্থতা বিজেপি শাসিত গুজরাটে‌

একের পর এক খাদ্যে বিষক্রিয়ার ঘটনায় চাপে বিজেপি (Bharatiya Janata Party) শাসিত গুজরাট (Gujarat)। দাহুদ জেলার একটি বিয়ের...

প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ করা যাবে অধ্যাপকদের! কমিশনের বিজ্ঞপ্তিতে সিলমোহর আদালতের

সহকারী অধ্যাপকদের ভোটের কাজে নিয়োগ নিয়ে সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর স্থগিতাদেশ দিল হাই কোর্ট। মঙ্গলবার কলকাতা হাই কোর্টের...

IPL: বড় ধাক্কা সিএসকের, ধোনিকে অনিশ্চয়তার মধ্যেই ছিটকে গেলেন তারকা ব্যাটার

আইপিএলের মাঝেই বড় ধাক্কা চেন্নাই সুপার কিংসের(CSK)। এই মরশুমের আইপিএল থেকে ছিটকে গেলেন তরুণ ব্যাটার আয়ুষ মাত্রে (Ayush...