Friday, June 26, 2026

আবেগঘন বার্তা দিয়ে ক্রিকেটকে বিদায় চেতেশ্বর পূজারার

Date:

Share post:

ভারতীয় ক্রিকেট দলের বহু টেস্ট জয়ের স্বাক্ষী তিনি। বহু ম্যাচে একা হাতে ভারতকে বাঁচিয়েওছেন। এবার সেই চেতেশ্বর পূজারাই(Cheteshwar Pujara) অবসরের পথ বেছে নিলেন। সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন রাহুল দ্রাবিড়(Rahul Dravid) পরবর্তী ভারতীয় ক্রিকেটের মিস্টার ডিপেন্ডেবল চেতেশ্বর পূজারা(Cheteshwar Pujara)। রবিবার সোশ্যাল মিডিয়াতে একটি আবেগঘন বার্তা দিয়ে নিজের অবসরের কথা ঘোষণা করেছেন এই তারকা ক্রিকেটার।

তিনি যখন টেস্ট(Test Cricket) থেকে অবসর নিলেন সেই সময় ভারতীয় হিসাবে টেস্ট রানের তালিকায় অষ্টম স্থানে রয়েছেন চেতেশ্বর পূজারা। সেইসঙ্গে এই তারকা ক্রিকেটারের ঝুলিতে রয়েছে ১৯টি সেঞ্চুরি। ১০৩টি ম্যাচ খেলে চেতেশ্বর পূজারা করেছেন ৭১৯৫ রান। এছাড়া পূজারার গড় রয়েছে ৪৩.৬০।

সোশ্যাল মিডিয়াতে চেতেশ্বর পূজারা(Cheteshwar Pujara) লিখেছেন, “দেশের জার্সি গায়ে তোলা। মাঠে নেমে জাতীয় সঙ্গীত গাওয়া। যখন মাঠে নামতাম নিজের একশো শতাংশ দেওয়ার একটা চেষ্টা। সেইসব স্মৃতি ভাষায় প্রকাশ করা অত্যন্ত কঠিন। কিন্তু কথায় আছে সমস্ত ভালোরই একটা শেষ আছে। আমিও সেই কারণেই এবার সমস্ত ধরণের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলাম”।

২০২৩ সালে শেষবার ওভাল টেস্টে দেশের জার্সিতে খেলেছিলেন চেতেশ্বর পূজারা। এরপর থেকে আর ভারতীয় দলের টেস্ট জার্সিতে দেখা যায়নি এই তারকা ক্রিকেটারকে। মাঝে কাউন্টি ক্রিকেট খেলেছিলেন। তবে শেষপর্যন্ত নিজের প্যাড গ্লাভস তুলে রাখারই সিদ্ধান্ত নিলেন চেতেশ্বর পূজারা।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...