Tuesday, April 28, 2026

শাশ্বতকে সাহসী ভেবেছিলাম, অভিনেতাকে মেরুদণ্ডহীন বললেন বিবেক-পত্নী পল্লবী!

Date:

Share post:

বেছে বেছে বিজেপি বিরোধী রাজ্যকে নিয়ে সিনেমা বানানো বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri)’দ্য বেঙ্গল ফাইলস’-এর (The Bengal Files)আসল উদ্দেশ্য ফাঁস করে দিতেই এবার অভিনেতা বাংলার শাশ্বত চট্টোপাধ্যায়কে (Saswata Chatterjee)টার্গেট পরিচালক পত্নী পল্লবী যোশীর (Pallavi Joshi)। বঙ্গ অভিনেতাকে সরাসরি ‘ভীতু’ তকমা দিলেন তিনি। বাংলায় ইতিহাস না জেনে বিজেপির কথায় নাচতে নাচতে বাংলার বিধানসভা নির্বাচনের আগে ইতিহাসধর্মী সিনেমার নামে গেরুয়া দলের প্রচার করতে এসে ল্যাজে গোবরে বিবেক ( (Vivek Agnihotri))। অবনীন্দ্রনাথ ঠাকুরের নাম না জানার অজ্ঞতার কথা প্রকাশ্যে আসতেই তাঁর জ্ঞানের ভাণ্ডার সকলের কাছে খুলে গেছে। এবার বিতর্ক সামাল দিতে মাঠে নেমেছেন তাঁর অভিনেত্রী পত্নী। পল্লবী আবার এক কাঠি উপর দিয়ে যান। শাশ্বত বিবেক টিমের মিথ্যচারের হাঁড়ি ফাটিয়ে দেওয়ার পরেই বিবেকের পরে এবার তাঁর স্ত্রীর নিশানায়ও বাঙালি অভিনেতা। তিনি বলেন ‘শাশ্বতর সাহস নেই, একজন অভিনেতার কাছ থেকে এটা আশা করা যায় না।’


‘শবর’ অভিনেতা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়ে ছিলেন, ‘দ্য বেঙ্গল ফাইলস’ ছবির শুটিং চলাকালীন তিনি জানতেনই না, ছবির নাম দিল্লি ফাইলস থেকে বদলে বেঙ্গল ফাইলস হবে। এমনকী, তাঁর কাছে নাকি ছবির গল্প সম্পর্কে কোনও ধারণাই ছিল না। অর্থাৎ বিবেক এবং তাঁর টিম যে দ্বিচারিতা করেছে, আসল উদ্দেশ্য যে বাংলাকে টার্গেট করে বদনাম করা সেই কথা জানাজানি হতেই এবার শাশ্বতকে ভীতু, মিথ্যেবাদী বললেন পরিচালকের স্ত্রী পল্লবী। এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “শাশ্বত আসলে আতঙ্কিত। আমাদের কিছু করার নেই। এই ভয়ের চোটেই শাশ্বত মিথ্যে কথা বলছে। আমি আসলে শাশ্বতকে খুবই সাহসী, আত্মবিশ্বাসী ভেবেছিলাম। কিন্তু দেখছি, আমার ধারণা একেবারেই ভুল। ওর সাহসের অভাব রয়েছে। বেঙ্গল ফাইলস নিয়ে যখন নানা বিতর্ক চলছে, শাশ্বত ওই সময় চুপ করে রয়েছেন। ছবি প্রচার থেকেও নিজেকে সরিয়ে রেখেছেন। একজন অভিনেতার কাছ থেকে এটা আশা করা যায় না।’ তিনি বলেন শাশ্বতর সঙ্গে নাকি সিনেমার শুটিং চলাকালীন রাজনীতি নিয়ে একাধিক আলোচনা হয়েছে। এমনকি নাম পরিবর্তনের সম্ভাবনার কথাও তাঁকে আগে থেকে জানানো হয়েছিল বলেও সাক্ষাৎকারে জানিয়েছেন পল্লবী। অর্থাৎ বিবেক বলেছিলেন, অভিনেতাকে দিয়ে এসব কথা নাকি বলানো হয়েছে। কিন্তু কে বলিয়েছে বা তাঁর কোনও প্রমাণ কিছুই দেখাতে পারেন নি বিজেপির কথায় ওঠবোস করা পুতুল এই পরিচালক।

এবার তাঁর স্ত্রীর যুক্তি, শাশ্বত নাকি ভয় পেয়েছেন। যে অভিনেতা এত বছরের ক্যারিয়ারে সরাসরি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন বা কোনও প্রচারে তাঁকে দেখা যায় না, তাঁকে নাকি ‘ভয় দেখিয়ে এসব বলানো হয়েছে’ মার্কা খাজা যুক্তি যে ধোপে টিকবে না সেটা বোধহয় আঁচ করতে পারেননি বিবেক ও তাঁর স্ত্রী। এখন শুভেন্দু-পুত্র এর কোনও প্রতিক্রিয়া দেন কিনা সেটাই দেখার।

Related articles

ভোটের দিন খোলা থাকবে হাসপাতালের আউটডোর, বিজ্ঞপ্তি জারি স্বাস্থ্য দফতরের 

বুধবার রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনে হাসপাতালগুলিতে অলিখিত ছুটি নয়। রোগী পরিষেবায় খোলা রাখতে হবে আউটডোর, নির্দেশিকা জারি...

IPL: ৯০০০ রান! নয়া রেকর্ড কিং কোহলির ব্যাটে

বয়স বেড়েছে, অবসর নিয়েছেন আন্তজার্তিক ক্রিকেটে ২ ফর্ম্যাট থেকে। কিন্তু ব্যাট হাতে নামলে এখনও কিং বিরাট কোহলি (Virat...

দ্বিতীয় দফার ভোটে ২৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ‘WORRY’ লিস্ট প্রকাশ কমিশনের

হাতে আর মাত্র ২৪ ঘণ্টাও বাকি নেই, বুধবার রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা ভোট (West Bengal Election 2026 Phase...

দ্বিতীয় দফার ভোটের আগে মঙ্গলের ভোরে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ কমিশনের 

ছাব্বিশের ভোটের শেষ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ প্রকাশ করল নির্বাচন কমিশন । ভোটাধিকার পেলেন ১৪৬৮ জন। মধ্যরাতে তালিকা প্রকাশের...